বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 24, 2026
জাতীয়
জাতীয়

ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রিতে কঠোর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

Published: June 24, 2026 at 01:48 PM
ব্যাংকগুলোতে সঞ্চয়পত্র বিক্রিতে কঠোর নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

সঞ্চয়পত্র বিক্রির তালিকাভুক্ত ব্যাংক হয়েও গ্রাহকদের নানা প্রক্রিয়ায় বিনিয়োগে নিরুৎসাহিত করার অভিযোগে সব তফসিলি ব্যাংককে সতর্ক করেছে বাংলাদেশ ব্যাংক| সঞ্চয়পত্র বিক্রি কার্যক্রম ও সেবা অব্যাহত রাখতে ব্যাংকগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে|

বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট থেকে বুধবার জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়|

ডিএমডি সার্কুলার লেটার নং- ০৯/২০২৬-এর মাধ্যমে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ চিঠি পাঠানো হয়েছে|

সার্কুলারে বলা হয়, সম্প্রতি বিভিন্ন পর্যায়ের গ্রাহকদের কাছ থেকে অভিযোগ পাওয়া যাচ্ছে যে, তফসিলি ব্যাংকসমূহ সঞ্চয়পত্র বিক্রির তালিকাভুক্তিতে থাকা সত্ত্বেও গ্রাহকগণকে নানা প্রক্রিয়ায় সঞ্চয়পত্রে বিনিয়োগে নিরুৎসাহিত করছে|

সঞ্চয়পত্র রুলস, ১৯৭৭ এর অনুচ্ছেদ নং-৩ এর নির্দেশনা অনুযায়ী, সঞ্চয়পত্রের ইস্যু অফিস হিসেবে বিনিয়োগকারীদের কাছে সঞ্চয়পত্র বিক্রিতে সর্বাত্মক সহযোগিতা প্রদান এবং সেবার মান নিশ্চিত করতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক|

এছাড়া শাখাসমূহের সঞ্চয়পত্র সংক্রান্ত কার্যক্রম নিয়মিত তদারকি করা, গ্রাহকদের তাৎক্ষণিক অভিযোগ গ্রহণের প্রক্রিয়া শাখার দৃশ্যমান স্থানে প্রদর্শন এবং অভিযোগের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার পরামর্শ দেওয়া হয়েছে|

ডিএমডি’র পরিচালক ইস্তেকমাল হোসেন ¯^াক্ষরিত ওই নির্দেশনায় ব্যাংকগুলোকে সঞ্চয়পত্র সেবা নিশ্চিত করতে বলা হয়েছে|