দক্ষিণী সিনেমার সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের জন্মদিনকে ঘিরে যখন শুভেচ্ছায় ভাসছিল ভক্তদের সোশ্যাল মিডিয়া, ঠিক তখনই আলোচনার কেন্দ্রে চলে আসে তার ব্যক্তিগত সম্পর্ক| বিশেষ করে অভিনেত্রী তৃষা কৃষ্ণানের নীরবতা ও সোশ্যাল মিডিয়া আচরণ নিয়ে শুরু হয় নানা গুঞ্জন| বিজয়ের জন্মদিনে তৃষার কোনো শুভেচ্ছা না আসায় এবং তাকে ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন- এমন খবর ছড়িয়ে পড়লে তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়| অনেকে ধারণা করেন, বিজয়-তৃষার সম্পর্কের মধ্যে দূরত্ব ˆতরি হয়েছে| তবে সব গুঞ্জনে পানি ঢেলে দেন তৃষা নিজেই| জন্মদিনের পরদিন রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিশেষ ছবি শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়| ছবিতে দেখা যায়, রাত ১২টা বাজতেই বিজয়ের জন্মদিনের প্রথম মুহূর্তে তার সঙ্গেই কেক কাটছেন তৃষা| দুজনের মুখেই ছিল হাসি, যা ভক্তদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস ছড়ায়| ছবির ক্যাপশনে তৃষা লেখেন, ‘যে মানুষটি সবকিছুকে সার্থক করে তোলে, তাকে জন্মদিনের শুভেচ্ছা’| সঙ্গে জুড়ে দেন হৃদয়ের ইমোজি| এই পোস্টের মাধ্যমে সম্পর্কের গুঞ্জন যেন আরও জোরালো হয়, আবার একই সঙ্গে ‘ভাঙনের’ আলোচনা অনেকটাই থেমে যায়| তৃষার পোস্ট প্রকাশের পর কয়েক ঘণ্টার মধ্যেই তা ভাইরাল হয়ে যায়| ৪৫ লাখেরও বেশি রিঅ্যাকশন ও ৩ লাখেরও বেশি মন্তব্যে ভরে ওঠে পোস্টটি| ভক্তদের অনেকেই বিজয়-তৃষাকে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন| অন্যদিকে, ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো করার বিষয়টি নিয়েও নতুন তথ্য সামনে এসেছে| জানা যায়, তৃষা কখনোই বিজয়কে ফলো করতেন না, ফলে আনফলো করার খবরটি ছিল ভিত্তিহীন| উল্লেখ্য, থালাপতি বিজয় ১৯৯৯ সালে সংগীতা ¯^র্ণালিঙ্গমকে বিয়ে করেন| তবে সাম্প্রতিক সময়ে তাদের সংসার ভেঙে গেছে- এমন গুঞ্জনও শোনা যাচ্ছে| এর মধ্যেই তৃষার সঙ্গে তার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে| বিশেষ করে রাজনৈতিক কর্মকাণ্ডসহ বিভিন্ন সময়ে তৃষার উপস্থিতি সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছে| এবার জন্মদিনের এই ভাইরাল ছবি যেন নতুন করে বিজয়-তৃষা জুটিকে আলোচনার শীর্ষে নিয়ে এসেছে|
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 24, 2026
বিনোদন
সব গুঞ্জন উড়িয়ে এক ফ্রেমে ধরা দিলেন বিজয়-তৃষা
সর্বশেষ খবর
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
Sep 22, 2026