মঙ্গলবার ২৩ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৯ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৭ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বই আলোচনা : আগামী দিনের পথ চলার পাথেয় শিক্ষার্থীদের সচেতন করতে প্রতি মাসে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন পুলিশ সুপার গোমস্তাপুরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা : রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী :মাঠে ছিল বিএনপি মাদককে লাল কার্ড দেখালেন হামিদুল্লাহর শিক্ষার্থীরা চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষার লক্ষে মতবিনিময় সভা চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ শেষ হয়েছে পানি সংকট মোকাবেলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের প্রাথমিকে শিক্ষক বদলি ও পদায়নে চার স্তরের কমিটি গঠন আইসিসির মাস সেরা খেলোয়াড় মনোনীত হলেন মুশফিক
Printed on: June 23, 2026
June 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

শিক্ষার্থীদের সচেতন করতে প্রতি মাসে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন পুলিশ সুপার

Published: June 23, 2026 at 02:32 PM
শিক্ষার্থীদের সচেতন করতে প্রতি মাসে ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে যাবেন পুলিশ সুপার

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিকের সাধারণ জ্ঞান, রাস্তা পারাপার, শিশু অধিকার, কন্যাশিশুদের ব্যক্তিগত অধিকার, শিশুদের প্রলোভন দিয়ে কেউ যাতে অপহরণ করতে না পারে, মাদক থেকে দূরে থাকাসহ অন্যান্য বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস| জেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তিনি সচেতন করতে বিভিন্ন স্কুলে স্কুলে যাবেন| 

তার এ সচেতনতামূলক কার্যক্রম মঙ্গলবার থেকে শুরু হয়েছে| 

শুরুর দিনে পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস পুলিশ লাইনস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন| এসময় তিনি শিশু শিক্ষার্থীদেরকে ট্রাফিক আইনসহ অন্যান্য বিষয়ে ধারণা দেন| 

তিনি বলেন, তোমরা এই দেশের ভবিষ্যৎ প্রজন্ম| তোমরা লেখাপড়া শিখে বড় হবে এবং মানুষের মতো মানুষ হবে| কাজেই তোমাদের এখন থেকেই ট্রাফিক আইন মান্য করে পথ চলতে হবে, রাস্তা পারাপারের সময় এদিক-ওদিক না দেখে হঠাৎ করে দৌড় দিবে না, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হতে হবে| তোমরা মন দিয়ে পড়াশোনা করবে| ভবিষ্যতে তোমাদের আদর্শ নাগরিকের দায়িত্ব ও কর্তব্য পালন করতে হবে| 

বিদ্যালয়টির প্রধান শিক্ষক আবুল কাশের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন— পুলিশ লাইনসের আরআই মো. আমিনুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুল হক, পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. সফিকুল আলমসহ অন্যরা|

পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, আমার পরিকল্পনা আছে, প্রতি মাসে অন্তত ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে যাবো এবং শিক্ষার্থীদের ধরন অনুযায়ী তাদেরকে নিয়ে এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব| যাতে তারা উপকৃত হয় এবং একজন সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে|