রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 09, 2026
June 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষার লক্ষে মতবিনিময় সভা

Published: June 23, 2026 at 02:03 PM
চাঁপাইনবাবগঞ্জে শিশু সুরক্ষার লক্ষে মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়ায় শিশু সুরক্ষার লক্ষে ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার বেলা ১১টায় বারঘরিয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়| 

ফ্রি অ্যা গার্ল নেদারল্যান্ডস এবং জিম্যান’র সহযোগিতায় প্রোটেকশন অ্যান্ড সাইকোসোশ্যাল ডেভেলপমেন্ট অব গার্লস অ্যাবুসিভ অ্যান্ড এক্সপ্লয়টেটিভ সিচুয়েশন প্রকল্পের আওতায় এর আয়োজন করে অ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট (এসিডি)| 

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বারঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ| শুভেচ্ছা বক্তব্য দেন উপজেলার সমাজসেবা অফিসার কাঞ্চন দাস| সভায় ˆদনিক গৌড় বাংলার বার্তা সম্পাদক সাজিদ তৌহিদসহ ধর্মীয় নেতা, শিক্ষক, স্থানীয় ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন| 

এসিডির এরিয়া ম্যানেজার কৃষ্ণা রানী বিশ^াসের সঞ্চালনায় সভায় অংশগ্রহণকারীদের সামনে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কাঙ্ক্ষিত প্রত্যাশা তুলে ধরেন এসিডির প্রজেক্ট কো-অর্ডিনেটর এস.এম. আহসান উল্লাহ সরকার|

মতবিনিময় সভায় সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস বলেন, শিশুদের বিরুদ্ধে যৌন নিপীড়ন, লিঙ্গভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ এবং অন্যান্য ক্ষতিকর অভ্যাস প্রতিরোধে শিক্ষকরাই পারে সঠিক দিকনির্দেশনা দিতে| তিনি বলেন, হঠাৎ করে কোনো কিছু পরিবর্তন করা যায় না| শিক্ষকরা যদি বিদ্যালয়ে শিক্ষার্থীদের এই বিষয়ে সঠিক দিকনির্দেশনা দেন তাহলে ভবিষ্যৎ প্রজন্ম কুঅভ্যাস থেকে রেহাই পাবে| 

সাংবাদিক সাজিদ তৌহিদ বলেন, শিশু সুরক্ষায় আমাদের পরিবার থেকেই শিক্ষা দিতে হবে| বিশেষ করে কন্যাশিশুদের তাদের শরীর সম্পর্কে ধারণা দিতে হবে| তাদেরকে ভালো স্পর্শ এবং মন্দ স্পর্শ সম্পর্কেও সঠিক ধারণা দিতে হবে| কারণ নির্যাতনকারী আমাদের দূরের কেউ নয়, আমাদের কাছের মানুষ| কাছের মানুষ দ্বারা এই ঘটনাগুলো বেশি ঘটে থাকে|

পুরোহিত শ্রী ধর্ম হালদার বলেন, আমাদের সকলকে সচেতন হতে হবে| আমরা যদি এই ঘটনাগুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলে সহিংস ঘটনা অনেকাংশে কমে যাবে| পরিবার থেকেই সহিংসতার বিরুদ্ধে আমাদের যাত্রা শুরু করতে হবে|