রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 09, 2026
June 23, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ শেষ হয়েছে

Published: June 23, 2026 at 02:00 PM
চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ শেষ হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক তিন দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ শেষ হয়েছে| মঙ্গলবার জেলাশহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে এই প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়| 

সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্য দেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র সহকারী মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন| সভাপতিত্ব করেন প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ) আলেয়া ফেরদৌস|

এসময় অন্যানোর মধ্যে বক্তব্য দেন— প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল ও ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র প্রাণিসম্পদ কর্মকর্তা রাফি আলম ও প্রশিক্ষক আব্দুল খালেক| 

প্রশিক্ষণে ভেড়ার লোম কাটা, প্রসেসিং থেকে বিভিন্ন পণ্য যেমন, কম্বল, মাদুর, জায়নামাজ, পাপসসহ অন্যান্য পণ্য ˆতরি করা হাতেকলমে প্রশিক্ষণ দেয়া হয়| 

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামসহ দেশের বিভিন্ন সংস্থা থেকে আগত পিকেএসএফ’র সহযোগী সংস্থার ৩০ জন উদ্যোক্তা|

এসময় আরো উপস্থিত ছিলেন— প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ তোহরুল ইসলাম, সহকারী ব্যবস্থাপক জামাল উদ্দিন, সিনিয়র অফিসার শাহরিয়ার শিমুল ও নয়ন আলী|

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রশিক্ষণটি বাস্তবায়ন করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম|