বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর আবারও নতুন চমক নিয়ে বড়পর্দায় ফিরতে চলেছেন| ব্লকবাস্টার সিনেমা ‘স্ত্রী ২’-এর সাফল্যের পর এবার একেবারে ভিন্ন ধরনের চরিত্রে দেখা যাবে তাকে| তার নতুন সিনেমা ‘ইথা’ ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে ˆতরি হয়েছে ব্যাপক কৌতূহল| সম্প্রতি প্রকাশ্যে এসেছে ছবিটির প্রথম ঝলক| আর তাতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন শ্রদ্ধা| কারণ, এই ছবিতে তাকে দেখা যাবে একেবারেই অন্য রূপে| গ্ল্যামারাস উপস্থিতির বাইরে গিয়ে একজন শিল্পীর সংগ্রামী জীবনের গল্প তুলে ধরবেন তিনি| জানা গেছে, ‘ইথা’ সিনেমাটি মহারাষ্ট্রের কিংবদন্তি লোকশিল্পী ভিঠাবাই নারায়ণগাওংকরের জীবন থেকে অনুপ্রাণিত| শিল্পচর্চা, ব্যক্তিগত লড়াই, ¯^প্নপূরণ এবং সাফল্যের নানা অধ্যায় নিয়ে এগোবে ছবির গল্প| একজন নারী শিল্পীর কঠিন পথচলা এবং নিজের পরিচয় প্রতিষ্ঠার সংগ্রামই সিনেমাটির মূল উপজীব্য| প্রকাশিত ফার্স্ট লুকে শ্রদ্ধার চরিত্রে বাস্তবতার ছাপ স্পষ্ট| চরিত্রের প্রয়োজনে নিজের লুক ও উপস্থাপনায়ও বড় পরিবর্তন এনেছেন তিনি| অভিনয়ের পাশাপাশি চরিত্রটির গভীরে প্রবেশ করতে বিশেষ প্রস্তুতি নিয়েছেন বলে জানা গেছে| ছবিটি পরিচালনা করেছেন লক্ষণ উতেকর| এতে শ্রদ্ধা কাপুরের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন রণদীপ হুডা ও মহম্মদ জিসান আয়ুব| শক্তিশালী অভিনয়শিল্পীদের উপস্থিতি ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে| এর আগে ‘স্ত্রী ২’ সিনেমার মাধ্যমে বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিলেন শ্রদ্ধা কাপুর| সেই সাফল্যের ধারাবাহিকতায় ‘ইথা’ হতে যাচ্ছে তার ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলেই মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা| বাণিজ্যিক ছবির পাশাপাশি অভিনয়নির্ভর চরিত্রেও যে তিনি সমান দক্ষ, সেটিই আবারও প্রমাণ করার সুযোগ পাচ্ছেন এই অভিনেত্রী| নির্মাতাদের ঘোষণা অনুযায়ী, আগামী ২৮ আগস্ট ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘ইথা’| এটি শুধু একটি বায়োপিক নয়, বরং একজন শিল্পীর ¯^প্ন, সংগ্রাম, ভালোবাসা এবং আত্মপরিচয় খুঁজে পাওয়ার গল্প| এখন দেখার বিষয়, শ্রদ্ধা কাপুরের এই নতুন অবতার দর্শকদের কতটা মুগ্ধ করতে পারে|
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয়
ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 23, 2026
বিনোদন
ভিন্ন রূপে ভক্তদের চমকে দিলেন শ্রদ্ধা কাপুর
সর্বশেষ খবর
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা
Sep 22, 2026
শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক
Sep 22, 2026
প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত
Sep 22, 2026