অভিনেত্রী হিসেবে সুনাম কুড়িয়েছেন কাজী নওশাবা আহমেদ| এর বাইরে বিশেষ শিশুদের নিয়ে তার নাটকের দল ‘টুগেদার উই ক্যান’-এর নির্দেশনাও দেন তিনি| তবে এই প্রথম চলচ্চিত্রের নির্দেশনায় যুক্ত হলেন নওশাবা| ছবির নাম ‘সোমেশ^রী’| পরিচালনার পাশাপাশি এতে অভিনয়ও করেছেন তিনি| জানা গেছে, সুনামগঞ্জের মধ্যনগর ও এর আশেপাশের এলাকার প্রকৃতি-জীববৈচিত্র্য নিয়ে ˆতরি হয়েছে ‘সোমেশ^রী’| এতে নওশাবার সঙ্গে স্থানীয় মানুষজন অভিনয় করেছেন| আর পরিচালনায় নওশাবার সঙ্গে রয়েছেন আপন, লতা, জাহিদসহ কয়েকজন| প্রযোজক বিবেশ রায় জানান, মূলত দলীয় কাজ হিসেবেই ছবিটি বানাচ্ছেন তারা| সবাই মিলে চিত্রনাট্য সাজিয়েছেন, আবার নির্দেশনাও দিয়েছেন| ছবিটি নিয়ে নওশাবা জানান, এই ছবির স্ক্রিপ্ট কী হবে, কারা অভিনয় করবেন-এসবের কিছুই সেভাবে প্ল্যান করেননি তারা| কেবল দল বেঁধে চলে গিয়েছিলেন মধ্যনগরে| সেখানে গিয়েই সাজিয়েছেন স্ক্রিপ্ট, খুঁজেছেন অভিনয়ের মানুষ, করেছেন শুটিং| মূল চরিত্রে অবশ্য নওশাবার অভিনয়ের কথা ছিল না| কিন্তু উপযুক্ত কাউকে না পেয়ে তাকেই দায়িত্বটা সামলাতে হয়েছে| অভিনেত্রী বলেন, ‘চরিত্রটির জন্য প্রস্তুতি নিতে যে সময়ের প্রয়োজন ছিল, তার পুরোটা আমি পাইনি| তবুও সাধ্যমতো চেষ্টা করেছি চরিত্রটিতে নিজেকে মানিয়ে নিতে|’ এ ছবির প্রেক্ষাপট নিয়ে তেমন কিছু বললেন না নওশাবা| শুধু একটি বাক্য ব্যয় করলেন, ‘প্রকৃতির সংস্পর্শে গিয়ে প্রকৃতির কথা বলা|’ অর্থাৎ এ ছবিতে প্রকৃতির বন্দনাই করবেন তারা| শুটিং শেষে বর্তমানে সম্পাদনার টেবিলে রয়েছে ‘সোমেশ^রী’| পুরো কাজ শেষ হলে মুক্তির বিষয়ে ভাববেন| নওশাবা বলেন, ‘অবশ্যই আমরা ছবিটা দেশের প্রেক্ষাগৃহের জন্য বানাচ্ছি, দেশের মানুষ যেন দেখতে পারে| তবে পাশাপাশি যদি কোনো উৎসবেও পাঠানো যায়, সেটাও মন্দ নয়|’ এদিকে নওশাবার হাতে বর্তমানে ‘সোমেশ^রী’ ছাড়াও রয়েছে তিনটি ছবি; এর মধ্যে একটি পূর্ণদৈর্ঘ্য, আর দুটি ¯^ল্পদৈর্ঘ্য ছবি| সবগুলো ছবিই রয়েছে পোস্ট প্রডাকশনে| পাশাপাশি নিজের ‘টুগেদার উই ক্যান’ প্ল্যাটফর্ম নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতে ২,৫০০ কোটি টাকা বিতরণ পিকেএসএফ’র
পরিবেশ অধিদপ্তরের অভিযানে গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
ভ্যালেন্সিয়ার সাথে দাপুটে জয় পেল রিয়াল
ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন জশ টাং
রিয়াদে সৌদি তেল কোম্পানির ভবনে হামলা
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন
বিবিএসকে স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার : অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026