সোমবার ২২ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৬ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: June 22, 2026
June 22, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

বিশ্ব পরিবেশ দিবস : র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণের আয়োজন প্রয়াসের

Published: June 22, 2026 at 02:48 PM
বিশ্ব পরিবেশ দিবস :  র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণের আয়োজন প্রয়াসের

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোমবার র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি| সকালে প্রয়াসের স্মার্ট প্রকল্পের আওতায় সদর উপজেলার নয়াগোলায় এমএম হক আইডিয়াল স্কুলে এ কর্মসূচির আয়োজন করা হয়|

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন— পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবু সাঈদ| সভাপতিত্ব করেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক এ কে এম জুবায়ের হাসিব|

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির পরিচালক (মানবসম্পদ প্রশাসন ও প্রশিক্ষণ) আলেয়া ফেরদৌস এবং কনিষ্ঠ সহকারী পরিচালক ফারুক আহমেদ| 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্মার্ট প্রকল্পের ব্যবস্থাপক কৃষিবিদ জাহাঙ্গীর আলম| তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন|

এসময় টেকনিক্যাল অফিসার রিফাত আমিন হীরা, পরিবেশ কর্মকর্তা হাসান আসিফ ইকবাল মাহমুদ, ডকুমেন্টেশন অফিসার মঞ্জিলা আক্তারসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন|

আলোচনা সভা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে নিমগাছের চারা রোপণ করা হয়| এর আগে শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিদের অংশগ্রহণে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়| 

উল্লেখ্য, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহায়তায় চলমান সাস্টেইনেবল মাইক্রো এন্টারপ্রাইজ অ্যান্ড রেজিলিয়েন্ট ট্রান্সফরমেশন (স্মার্ট) প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়|

এদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে স্মার্ট প্রকল্পের আয়োজনে রেডিও মহানন্দায় টকশো অনুষ্ঠিত হয়েছে|