বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 22, 2026
বিনোদন
বিনোদন

আয়ের নতুন রেকর্ড গড়লো ‘টয় স্টোরি ৫’

Published: June 22, 2026 at 11:18 AM
আয়ের নতুন রেকর্ড গড়লো ‘টয় স্টোরি ৫’

অ্যানিমেটেড ছবির ইতিহাসে অন্যতম জনপ্রিয় নাম ‘টয় স্টোরি’| অতীতে এর চারটি কিস্তি সফল হয়েছিল| এবার পঞ্চম কিস্তি গড়েছে রেকর্ড| মুক্তির মাত্র তিন দিনেই ‘টয় স্টোরি ৫’ আয় করেছে ৩১২ মিলিয়ন ডলার| যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকারও বেশি| ডিজনি ও পিক্সারের অ্যানিমেশন ইতিহাসে এটিই সর্বোচ্চ ওপেনিং উইকেন্ড| শুধু তাই নয়, হলিউডে এ বছরে এখনো পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ উইকেন্ড কালেকশনও এখন ‘টয় স্টোরি ৫’-এর দখলে| এই আয়ের মধ্যে আন্তর্জাতিক বাজার (আমেরিকা ও কানাডার বাইরে) থেকে এসেছে ১৫২ মিলিয়ন ডলার এবং যুক্তরাষ্ট্রের ঘরোয়া বাজার থেকে এসেছে ১৬০ মিলিয়ন ডলার| এর আগে এই ফ্র্যাঞ্চাইজির সর্বোচ্চ উদ্বোধনী আয়ের রেকর্ডটি ছিল ২০১৯ সালের ‘টয় স্টোরি ৪’-এর দখলে| সেটি প্রথম উইকেন্ডের আয় ছিল ২৩৮ মিলিয়ন ডলার| যুক্তরাষ্ট্র ও কানাডার বাইরে সবচেয়ে বেশি আয় হওয়া দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে মেক্সিকো (২৬ দশমিক ৬ মিলিয়ন ডলার), যুক্তরাজ্য (২০ মিলিয়ন ডলার), চীন (১৮ মিলিয়ন ডলার) এবং ফ্রান্স (৭ দশমিক ২ মিলিয়ন ডলার)| ২৫০ মিলিয়ন ডলারের বিশাল বাজেটে ˆতরি করা হয়েছে ‘টয় স্টোরি ৫’| তবে শুরুতেই যে চমক দেখাল, তাতে অনুমান করা যায়, ছবিটি ব্লকবাস্টার হতে চলেছে| দর্শক ও সমালোচকদের কাছ থেকেও মিলছে ইতিবাচক প্রতিক্রিয়া| ‘টয় স্টোরি ৫’ বানিয়েছেন অ্যান্ড্রু স্ট্যান্টন| এবারের গল্পে তুলে ধরা হয়েছে বর্তমান সময়ের এক বাস্তব রূপ, যেখানে শিশুরা খেলনার চেয়ে প্রযুক্তির সাথে খেলতেই বেশি পছন্দ করে| গল্পে দেখা যায় উডি, বাজ লাইটইয়ার, জেসি এবং তাদের পুরো দল এক নতুন সংকটে পড়েছে, যখন তাদের মালিক বনি ‘লিলিপ্যাড’ নামের একটি নতুন কিডস স্মার্ট ট্যাবলেটের প্রতি আসক্ত হয়ে পড়ে| ছবিটিতে কণ্ঠাভিনয় করেছেন টম হ্যাঙ্কস, টিম অ্যালেন, গ্রিটা লি, কোনান ও’ব্রায়েন, শেলবি রাবারাসহ অনেকে|