বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 22, 2026
বিনোদন
বিনোদন

অবশেষে মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হলো যশের ‘টক্সিক’-এর

Published: June 22, 2026 at 11:16 AM
অবশেষে মুক্তির দিনক্ষণ চূড়ান্ত হলো যশের ‘টক্সিক’-এর

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে দক্ষিণ ভারতীয় সুপারস্টার যশ অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’-এর| নির্মাতারা জানিয়েছেন, বিশ^ব্যাপী সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৬ আগস্ট| ব্যতিক্রম একটি বিষয় হলো, সিনেমাটি মুক্তি পাচ্ছে বুধবার| সাধারণত বড় বাজেটের ভারতীয় সিনেমাগুলো শুক্রবার মুক্তি পেলেও ‘টক্সিক’-এর ক্ষেত্রে ভিন্ন কৌশল নিয়েছেন নির্মাতারা| কারণ, মুক্তির সময়টিকে ঘিরে রয়েছে বরমহালক্ষ্মী পূজা, ওনাম ও রাখি বন্ধন-এর মতো একাধিক উৎসব ও ছুটির আবহ| ফলে টানা কয়েক দিনের ছুটির সুবিধা পেয়ে সিনেমাটি বক্স অফিসে বাড়তি দর্শক টানতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা| মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি প্রকাশ করা হয়েছে সিনেমাটির নতুন পোস্টারও| পোস্টারে যশকে দেখা গেছে দুটি ভিন্ন রূপে| জানা গেছে, সিনেমাতে তার চরিত্রের নাম ‘রায়া’ এবং ‘টিকিট’| পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা| এর আগে এক সাক্ষাৎকারে যশ জানিয়েছিলেন, বাইরে থেকে এটি গ্যাংস্টার ঘরানার বাণিজ্যিক সিনেমা মনে হলেও এর ভেতরে রয়েছে আরও গভীর গল্প| তার ভাষায়, ‘এটি শুধু অপরাধজগতের গল্প নয়; বরং ˆনতিক দ্বন্দ্ব, মানবমনের অন্ধকার দিক এবং আবেগের জটিলতাকে অনুসন্ধান করার একটি প্রচেষ্টা|’ ইতোমধ্যে ‘টক্সিক’কে ভারতীয় সিনেমার অন্যতম উচ্চাভিলাষী প্রকল্প হিসেবে বলা হচ্ছে| সিনেমাটি একসঙ্গে কন্নড় ও ইংরেজি ভাষায় ধারণ করা হয়েছে| পরে এটি ছয়টি ভারতীয় ভাষার পাশাপাশি ইংরেজিতেও মুক্তি পাবে| আন্তর্জাতিক বাজারে বড় পরিসরে দর্শক টানার লক্ষ্যেই এমন পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানা গেছে| সিনেমাটি পরিচালনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা গীতু মোহনদাস| এটি তার সঙ্গে যশের প্রথম কাজ| যশের পাশাপাশি সিনেমাতে অভিনয় করেছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা, বলিউড তারকা কিয়ারা আদভানি, হুমা কুরেশি, রুক্ষি&মনী বসন্ত ও তারা সুতারিয়া| ‘কেজিএফ’-এর পর যশের সবচেয়ে বড় বাজির সিনেমা হিসেবেই দেখা হচ্ছে ‘টক্সিক’-কে| তবে মুক্তির আগেই একাধিকবার পিছিয়েছে সিনেমাটির মুক্তির তারিখ| প্রথমে ২০২৫ সালের ১০ এপ্রিল এটি মুক্তির পরিকল্পনা ছিল| কিন্তু শুটিং ও প্রযোজনার কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ না হওয়ায় সেই পরিকল্পনা বাতিল করা হয়| পরে নতুন তারিখ হিসেবে নির্ধারণ করা হয়েছিল ২০২৬ সালের ১৯ মার্চ| শেষ পর্যন্ত সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২৬ আগস্ট বিশ^ব্যাপী মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত এই সিনেমা| দীর্ঘ অপেক্ষার পর যশকে নতুন রূপে বড় পর্দায় দেখতে মুখিয়ে আছেন তার ভক্তরা| তাই মুক্তির দিন যতই ঘনিয়ে আসছে, ‘টক্সিক’ ঘিরে দর্শকদের প্রত্যাশাও ততই বাড়ছে|