বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 22, 2026
বিনোদন
বিনোদন

‘ঝরা বকুল’ নাটকে নজর কাড়লেন সুনেরাহ

Published: June 22, 2026 at 11:16 AM
‘ঝরা বকুল’ নাটকে নজর কাড়লেন সুনেরাহ

নির্মাতা রাফাত মজুমদার রিংকুর নতুন নাটক ‘ঝরা বকুল’| এটি দর্শকের মাঝে ইতিমধ্যেই আলোচনার জন্ম দিয়েছে| পারিবারিক সম্পর্ক, দায়িত্ব ও আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত এই নাটকে বিশেষভাবে নজর কেড়েছে সুনেরাহ বিনতে কামালের অভিনীত মনিরা চরিত্র| গল্পে মনিরা একটি দরিদ্র পরিবারের বড় মেয়ে, যিনি ছোট ভাইবোন ও সংসারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন| পরিবারের চাপ ও দায়িত্বের কারণে নিজের বিয়েও পিছিয়ে যায় তার| এমনকি মা-ও তাকে বিয়ে দিতে অনাগ্রহী, কারণ মনিরা চলে গেলে সংসারের ভার কে নেবে- এই শঙ্কা কাজ করে| অন্যদিকে কবির চরিত্রে অভিনয় করা ইয়াশ রোহান মনিরাকে ভালোবাসে| এই দ্বন্দ্ব ও সম্পর্কের টানাপোড়েন নিয়েই এগিয়ে যায় গল্প| নাটকটি রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই দর্শক প্রতিক্রিয়া মিশ্র| কমেন্টবক্সে এক দর্শক লিখেছেন, ‘জানিনা মানুষ সুনেরাহকে নিয়ে এত খারাপ মন্তব্য কেন করে| ওর কণ্ঠ, ওর চেহারা সবই অন্য রকম| আর কেন জানি সব ধরনের চরিত্রে মানিয়ে যায়|’ অন্যদিকে অনেকেই তার অভিনয়ের প্রশংসা করেছেন| বড়লোকের মেয়ে থেকে গরিব পরিবারের মেয়ে, সব ধরনের চরিত্রেই সুনেরাহর মানিয়ে নেওয়ার ক্ষমতা দর্শকের দৃষ্টি কেড়েছে| প্রযোজক জামাল হোসেন জানান, বর্তমানে দর্শক রম্য ও অতিরঞ্জিত কনটেন্টের বাইরে এসে বাস্তবধর্মী পারিবারিক গল্পে বেশি আগ্রহী| তাই ‘ঝরা বকুল’-এর মতো গল্প তারা সহজেই গ্রহণ করছেন| নির্মাতা রিংকু বলেন, তিনি সবসময় পারিবারিক গল্পকে গুরুত্ব দিয়ে কাজ করেন| দর্শক যখন নিজেদের জীবনের প্রতিচ্ছবি পর্দায় খুঁজে পান, তখন সেই গল্প বেশি গ্রহণযোগ্য হয়ে ওঠে| সেই কারণেই ‘ঝরা বকুল’ দর্শকের কাছে ভালো সাড়া পাচ্ছে| নাটকে আরও অভিনয় করেছেন ডলি জহুর, রোজী সিদ্দিকী ও গোলাম ফরিদা ছন্দা সহ আরও অনেকে|