বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
June 22, 2026
বিনোদন
বিনোদন

প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে কবিতা পাঠ করলেন মৌ

Published: June 22, 2026 at 11:15 AM
প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে কবিতা পাঠ করলেন মৌ

দেশের শোবিজ অঙ্গনে এখনও জনপ্রিয় মুখ সাদিয়া ইসলাম মৌ| মডেলিংয়ের পাশাপাশি একজন নৃত্যশিল্পী হিসেবেও সুখ্যাতি রয়েছে তার| বিশেষ দিবস বা আয়োজনে নাটকে অভিনয় করেছেন| এবার ভিন্ন ভূমিকায় নন্দিত এই তারকা| প্রথমবারের মতো একটি মিউজিক ভিডিওতে কবিতা পাঠ করলেন তিনি| মূলত, নতুন সংগীত আয়োজনে ˆতরি করা হয়েছে তার বাবা সংগীতশিল্পী সাইফুল ইসলামের গাওয়া ‘সোনার কাঠি রুপোর কাঠি’| সে গানের ভিডিওতেই শোনা যাচ্ছে মৌয়ের কবিতাপাঠ| নতুন করে গানটিতে কণ্ঠ দিয়েছেন ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা| গতকাল মৌয়ের জন্মদিন এবং বাবা দিবস উপলক্ষে প্রকাশ পেয়েছে গানটি| নয়ীম গহরের কথা ও আনোয়ার পারভেজের সুরে ˆতরি এই কালজয়ী গানটিকে নতুন সংগীতায়োজন ও আধুনিক নির্মাণশৈলীতে শ্রোতাদের সামনে উপস্থাপন করা হয়েছে| গানটির নতুন করে সংগীত আয়োজন করেছেন রাজন সাহা| আর মিউজিক ভিডিওটির দৃশ্যধারণ করেছেন অনিক ছন্দ এবং সম্পাদনার দায়িত্বে ছিলেন তুষার| মিউজিক ভিডিওটি বিশ^রঙ-এর ইউটিউব চ্যানেল এবং বিপ্লব সাহার ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়| পাশাপাশি বিশ^রঙের ফেসবুক পেজেও দেখা যাচ্ছে ভিডিওটি| উল্লেখ্য, সাদিয়া ইসলাম মৌ অভিনীত সর্বশেষ কাজ ‘সারার সংসার’ গত ঈদে ওটিটিতে মুক্তি পায়| কথাসাহিত্যিক কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় উপন্যাস ‘আর্তনাদ’ অবল¤^নে নির্মিত এই বাংলা ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন আকা রেজা গালিব| থ্রিলার ঘরানার এই গল্পে প্রধান চরিত্র ‘সারা’ হিসেবে অভিনয় করে প্রশংসিত হয়েছেন মৌ|