রবিবার ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
প্রবাসী ভোটার নিবন্ধনে অনুমোদন পেয়েছেন ৪৭ হাজারের বেশি জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ পদ্মা ব্যারেজ প্রকল্প : সংসদে পানিসম্পদ মন্ত্রী বাজেট ডিব্রিফিং সেশন সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে : স্পিকার প্রায় ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ শুরু নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় : জাতীয় পর্যায়ে বিজয়ীদের সংবর্ধনা সোনামসজিদ স্থলবন্দর : পাথরবোঝাই ট্রাকের ভেতর মিলল ভারতীয় যন্ত্রাংশ আটক একজন শিবগঞ্জে ৭১ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডাচদের কাছে পাত্তাই পেলোনা সুইডেন হাজারতম ম্যাচে নেমে ইতিহাস গড়লো জাপান
Printed on: June 21, 2026
June 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

প্রায় ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের

Published: June 21, 2026 at 02:48 PM
প্রায় ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য প্রায় ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে| রবিবার বিকেলে জেলা পরিষদের সম্মেলন কক্ষে উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় এই বাজেট ঘোষণা করা হয়| 

জেলা পরিষদ প্রশাসক মো. হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বাজেট উপস্থাপন করেন উপস্থাপন করেন জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত| 

বাজেট অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ; সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন; স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন; জেলা পরিষদের কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ| 

বাজেটের টাকা স্বচ্ছতার সঙ্গে ব্যয় করার প্রত্যয় ব্যক্ত করা হয়| 

এছাড়া বিবিধ আলোচনায় জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ এবছর ১ হাজার ৫০০ বৃক্ষের চারা রোপণ করবে| অকেজো হয়ে পড়ে থাকা সোলার প্যানেলগুলো সংস্কার করে পুনরায় চালুর ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়| এছাড়াও বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়|

এবারের বাজেটে বিভিন্ন খাতের নিজস্ব আয় ধরা হয়েছে ১৮ কোটি ৫৩ লাখ ৫০ হাজার টাকা| সরকারি অনুদান থেকে আয় ধরা হয়েছে ৯ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা| এছাড়া অন্যান্য খাতে আয় ধরা হয়েছে ১ কোটি ৪৫ লাখ টাকা এবং প্রারম্ভিক স্থিতি ৩০ কোটি ৩১ লাখ ৬২ হাজার ৭২ টাকাসহ মোট আয় ধরা হয়েছে ৫৯ কোটি ৪০ লাখ ১১ হাজার ৫৭২ টাকা| 

ঘোষিত বাজেটে ব্যয়ও ধরা হয়েছে সমপরিমাণ টাকা| এবারের বাজেটে সাধারণ সংস্থাপন ও অন্যান্য সংস্থাপন ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৩ লাখ ৫৩ হাজার ৭৪৫ টাকা, নিজস্ব তহবিল থেকে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৪৯ লাখ ৯৬ হাজার ২৫৫ টাকা, সরকারি অনুদান থেকে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৯ কোটি ৯ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা| এছাড়া বিভিন্ন ব্যয় ধরা হচ্ছে ৮ কোটি ৯৬ লাখ ৮২ হাজার ৩৬২ টাকা এবং সমাপনী স্থিতি ধরা হয়েছে ২২ কোটি ৭৯ লাখ ৭৯ হাজার ৭১০ টাকা| মোট ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৪০ লাখ ১১ হাজার ৫৭২ টাকা| 

প্রসঙ্গত, জেলা পরিষদ প্রতি বছর উন্নয়নমূলক কাজের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, অসহায় দরিদ্র ব্যক্তিদের অনুদান প্রদান, শিশু ও বৃদ্ধদের জন্য প্রকল্প, গরিব মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি, কম্পিউটার প্রশিক্ষণ, দুস্থ নারীদের মধ্যে সেলাইমেশিন বিতরণসহ নানা সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছে|