রবিবার ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
প্রবাসী ভোটার নিবন্ধনে অনুমোদন পেয়েছেন ৪৭ হাজারের বেশি জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ পদ্মা ব্যারেজ প্রকল্প : সংসদে পানিসম্পদ মন্ত্রী বাজেট ডিব্রিফিং সেশন সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে : স্পিকার প্রায় ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ শুরু নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় : জাতীয় পর্যায়ে বিজয়ীদের সংবর্ধনা সোনামসজিদ স্থলবন্দর : পাথরবোঝাই ট্রাকের ভেতর মিলল ভারতীয় যন্ত্রাংশ আটক একজন শিবগঞ্জে ৭১ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডাচদের কাছে পাত্তাই পেলোনা সুইডেন হাজারতম ম্যাচে নেমে ইতিহাস গড়লো জাপান
Printed on: June 21, 2026
June 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ শুরু

Published: June 21, 2026 at 02:47 PM
উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ শুরু

চাঁপাইনবাবগঞ্জে উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক তিন দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে| রবিবার সকাল থেকে জেলাশহরের বেলেপুকুরে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির নকীব হোসেন মিলনায়তনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে| 

অনলাইনে প্রশিক্ষণের উদ্বোধন করেন পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র উপব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম|

প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে অন্যদের মধ্যে বক্তব্য দেন— পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র ইউনিট প্রধান আব্দুল মতিন, সহকারী মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হাসিব হোসেন, পরিচালক (কার্যক্রম) পঙ্কজ কুমার সরকার, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)’র পরিচালক মোসলেম উদ্দিন, সহকারী পরিচালক সাইফুল ইসলাম, প্রয়াসের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাজিন বিন রেজাউল ও এনডিপির প্রাণিসম্পদ কর্মকর্তা রাফি আলম| প্রশিক্ষণ দেন আব্দুল খালেক| 

প্রশিক্ষণে ভেড়ার লোম কাটা, প্রসেসিং থেকে বিভিন্ন পণ্য যেমন, কম্বল, মাদুর, জায়নামাজ, পাপসসহ অন্যান্য পণ্য তৈরি করা হাতেকলমে শেখানো হয়| 

প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামসহ দেশের বিভিন্ন সংস্থা থেকে আগত পিকেএসএফ’র সহযোগী সংস্থার ৩০ জন উদ্যোক্তা|

এসময় আরো উপস্থিত ছিলেন— প্রয়াসের কৃষি কর্মকর্তা কৃষিবিদ তোহরুল ইসলাম, অফিসার শাহরিয়ার শিমুল ও নয়ন আলী|

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রশিক্ষণটি বাস্তবায়ন করছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম|