রবিবার ২১ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
প্রবাসী ভোটার নিবন্ধনে অনুমোদন পেয়েছেন ৪৭ হাজারের বেশি জাতীয় স্বার্থে গুরুত্বপূর্ণ পদ্মা ব্যারেজ প্রকল্প : সংসদে পানিসম্পদ মন্ত্রী বাজেট ডিব্রিফিং সেশন সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করবে : স্পিকার প্রায় ৬০ কোটি টাকার বাজেট ঘোষণা চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের উদ্যোক্তা উন্নয়ন ও বাজার সংযোগ বিষয়ক আবাসিক প্রশিক্ষণ শুরু নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় : জাতীয় পর্যায়ে বিজয়ীদের সংবর্ধনা সোনামসজিদ স্থলবন্দর : পাথরবোঝাই ট্রাকের ভেতর মিলল ভারতীয় যন্ত্রাংশ আটক একজন শিবগঞ্জে ৭১ টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ডাচদের কাছে পাত্তাই পেলোনা সুইডেন হাজারতম ম্যাচে নেমে ইতিহাস গড়লো জাপান
Printed on: June 21, 2026
June 21, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় : জাতীয় পর্যায়ে বিজয়ীদের সংবর্ধনা

Published: June 21, 2026 at 02:46 PM
নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় : জাতীয় পর্যায়ে বিজয়ীদের সংবর্ধনা

প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ জাতীয় পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় (বাংলা) চাঁপাইনবাবগঞ্জের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আইমান কানিতা প্রথম স্থান এবং বিতর্ক প্রতিযোগিতায় একই বিদ্যালয়ের ৫ জনের একটি দল দ্বিতীয় স্থান অধিকার করেছে| ৫ জন শিক্ষার্থী হলেন— পঞ্চম শ্রেণীর জারিন আফরোজ সিফা, জারিফা মাকনুন আমিন, আইমান কানিতা, মোসা. তাসলিমা স্নেহা এবং তৃতীয় শ্রেণীর মালিহা মোস্তারি রোজা| 

তাদের এই কৃতিত্ব অর্জনের জন্য এই শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে| রবিবার বিকেলে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এই সংবর্ধনার আয়োজন করে| 

বিদ্যালয়টির প্রধান শিক্ষক লতিফা হকের সভাপতিত্বে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শবনম আকতার|

অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন— নবাবগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. গোলাম মোস্তফা, সোনালী ব্যাংক নিউমার্কেট শাখার ব্যবস্থাপক মো. আশরাফ হোসেন, ডা. কামাল উদ্দীন| অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক গোলাম হামিদ|