রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 09, 2026
June 21, 2026
বিনোদন
বিনোদন

মা হচ্ছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে

Published: June 21, 2026 at 12:29 PM
মা হচ্ছেন অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যান হ্যাথাওয়ে মা হতে যাচ্ছেন| ¯^ামী অ্যাডাম শুলম্যানের সঙ্গে এটি তার তৃতীয় সন্তান| সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও প্রকাশ করে নিজের গর্ভধারণের খবর জানান ৪৩ বছর বয়সী এই অভিনেত্রী| ভিডিওতে দেখা যায়, সাদা পোশাক পরে অ্যান হ্যাথাওয়ে ক্যামেরার সামনে আসেন| প্রথমে দুই হাত দিয়ে পেট ঢেকে রাখলেও পরে হাত সরিয়ে নিজের বেড়ে ওঠা সন্তানের আগমনের সুখবর প্রকাশ করেন| এরপর তিনি নিজের পেটে হাত রেখে হাসেন এবং ভালোবাসার প্রকাশ করেন| ভিডিওটির সঙ্গে তিনি লেখেন, ‘বেবি, আমি তোমার|’ অ্যান হ্যাথাওয়ে ও অ্যাডাম শুলম্যান ২০১২ সালে বিয়ে করেন| এই দম্পতির আগে দুই ছেলে রয়েছে| বড় ছেলে জোনাথনের বয়স ১০ বছর এবং ছোট ছেলে জ্যাকের বয়স ৬ বছর| এর আগে চলতি বছরের মে মাসে এক সাক্ষাৎকারে নিজের পরিবার নিয়ে কথা বলেছিলেন অ্যান| তিনি জানিয়েছিলেন, দুই সন্তানকে নিয়ে তার সময় খুব আনন্দে কাটছে| পরিবার ও কাজ-দুই দিকই উপভোগ করছেন তিনি| অভিনেত্রী বলেন, সন্তান হওয়ার পর জীবনকে নতুনভাবে অনুভব করেছেন তিনি| মা হওয়ার পর নিজেকে আরও পরিপূর্ণ মনে হয়েছে বলেও জানিয়েছিলেন অ্যান| হলিউডে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’সহ বেশ কিছু জনপ্রিয় সিনেমার মাধ্যমে পরিচিতি পাওয়া অ্যান হ্যাথাওয়ে এখন তৃতীয় সন্তানের আগমনের অপেক্ষায় রয়েছেন|