ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় জুটি বেঁধেছিলেন শরিফুল রাজ ও সাবিলা নূর| ডা. আশাহাব ও চিত্রা চরিত্রে তাদের অভিনয় দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে| সেই সাফল্যের পর আবারও নতুন একটি সিনেমায় জুটি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন এই দুই তারকা| সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এখনও নাম চূড়ান্ত না হওয়া সিনেমাটি পরিচালনা করবেন নাট্যনির্মাতা জোবায়ের ইবনে বকর| এর চিত্রনাট্য প্রায় চূড়ান্ত| একটি প্রতিষ্ঠিত প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটি প্রযোজনা করবে, যারা ইতোমধ্যে পরপর তিনটি চলচ্চিত্র নির্মাণ করেছে| প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র জানিয়েছে, ২০২৭ সালের ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে সিনেমাটির কাজ এগোচ্ছে| যদিও শুটিংয়ের সময়সূচি, অন্যান্য অভিনয়শিল্পী এবং কারিগরি দলের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি| সবকিছু ঠিক হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে| এ বিষয়ে জোবায়ের ইবনে বকর বলেন, “সিনেমা নির্মাণ আমার ¯^প্ন| সেই ¯^প্ন বাস্তবায়নের চেষ্টা করছি| প্রকল্পটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে| তাই এখনই অভিনয়শিল্পী বা অন্য কোনো বিষয়ে কিছু বলার সময় আসেনি|” অন্যদিকে শরিফুল রাজ বলেন, “অনেক সিনেমার গল্প নিয়েই আলোচনা হয়| কিন্তু চূড়ান্ত হওয়ার আগে কিছু বলা ঠিক হবে না| সব ঠিক হলে অবশ্যই জানানো হবে|” এদিকে সাবিলা নূর আপাতত কিছুদিন কাজ থেকে বিরতি নিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন| আগামী মাসের শুরুতে তিনি নিউইয়র্কে যাবেন| সেখানে একটি চলচ্চিত্র উৎসবে ‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শিত হবে, যেখানে তার উপস্থিত থাকার কথা রয়েছে|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতে ২,৫০০ কোটি টাকা বিতরণ পিকেএসএফ’র
পরিবেশ অধিদপ্তরের অভিযানে গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
ভ্যালেন্সিয়ার সাথে দাপুটে জয় পেল রিয়াল
ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন জশ টাং
রিয়াদে সৌদি তেল কোম্পানির ভবনে হামলা
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন
বিবিএসকে স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার : অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026