বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী এবার লন্ডন উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
Printed on: August 19, 2026
June 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে সাফা ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

Published: June 20, 2026 at 03:17 PM
চাঁপাইনবাবগঞ্জে সাফা ফাউন্ডেশনের বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

একটি গাছ একটি প্রাণ, সবুজ হোক আমার দেশ”— এই স্লোগানকে সামনে রেখে শনিবার (২০ জুন) বাদ আসর চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১ নং ওয়ার্ডের ভাদু পণ্ডিত স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও বৃক্ষের চারা বিতরণ করেছে সাফা ফাউন্ডেশন|

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাফা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল স্থানীয় জনগণের মাঝে ২০০টি বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করেন|

এসময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান| তিনি বলেন, “প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছের চারা রোপণ ও পরিচর্যা করে, তাহলে আমাদের দেশ আরো সবুজ, সুন্দর ও সমৃদ্ধ হবে|”

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাফা ফাউন্ডেশনের সেক্রেটারি অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকি আসাদ, কার্যনির্বাহী সদস্য তোহরুল ইসলাম সোহেল, ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাওলানা আব্দুল হাইসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ|