বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
June 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

গোমস্তাপুরে লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী

Published: June 20, 2026 at 03:08 PM
গোমস্তাপুরে লাগসই প্রযুক্তি বিষয়ক সেমিনার ও প্রদর্শনী

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্থায়ীভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ বিষয়ক দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে| শনিবার সকালে উপজেলা সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়| 

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয় আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সী| সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকার বিসিএসআইআর আইইআরডির সাইন্টিফিক অফিসার মেহেদী হাসান| আলোচক ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রাণালয়ের সিনিয়র সহকারী সচিব সুরমান আলী| 

প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সাংবাদিক আতিকুল ইসলাম আজম, বেসরকারি উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের প্রজেক্ট অফিসার ক্রিস্টিনা বেসরা| 

সেমিনার শেষে উপজেলা চত্বরে ১২টি স্টলে স্থানীয় পর্যায়ে উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প পরির্দশন করেন অতিথিরা|