শনিবার ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দ || ৬ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ || ৪ মহররম ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
Printed on: June 20, 2026
June 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

নাচোলে ৩৫ দুস্থ নারী পেলেন সেলাইমেশিন

Published: June 20, 2026 at 03:05 PM
নাচোলে ৩৫ দুস্থ নারী পেলেন সেলাইমেশিন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় দুস্থ ও অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষে সেলাইমেশিন বিতরণ করা হয়েছে|

শনিবার দুপুর ১২টায় নাচোল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে উপজেলার ৩৫ জন দুস্থ নারীকে একটি করে সেলাইমেশিন দেয়া হয়|

স্থানীয় সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ (বার্ষিক উন্নয়ন কর্মসূচি) তহবিল থেকে এ সহায়তা দেয়া হয়|

নাচোল উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের হাতে সেলাইমেশিন তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান|

এ সময় তিনি তার বক্তব্যে বলেন, “বর্তমান সরকার নারীদের অর্থনৈতিক মুক্তি ও আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে| এই সেলাইমেশিনগুলো যেন শুধু ঘরে পড়ে না থাকে, বরং সঠিক ব্যবহারের মাধ্যমে প্রতিটি পরিবার যেন   স্বাবলম্বী হতে পারে, সেই চেষ্টা করতে হবে| নারীরা এগিয়ে গেলেই সমাজ ও দেশ এগিয়ে যাবে|”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন— উপজেলা প্রকৌশলী সাদিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির প্রভাষক মো. ইয়াকুব আলী ও পৌর জামায়াতের নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম|

সেলাইমেশিন পেয়ে আনন্দ প্রকাশ করেছেন সুবিধাভোগী নারীরা| তারা জানান, এই সহায়তার ফলে তারা ঘরে বসেই উপার্জনের পথ খুঁজে পাবেন এবং তাদের সংসারে সচ্ছলতা ফিরে আসবে|