বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী এবার লন্ডন উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
Printed on: August 19, 2026
June 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৫ শিশু হাসপাতালে

Published: June 20, 2026 at 03:00 PM
চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৫ শিশু হাসপাতালে

চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্টের তীব্র সংক্রমণ নিয়ে আরো ৫ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে| গত শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত তাদেরকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়| আক্রান্ত শিশুদের মধ্যে ৩ জন ছেলে ও ২ জন মেয়ে রয়েছে| 

শনিবার জেলা হাসপাতালের শ্বাসকষ্ট বিষয়ক প্রতিদিনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে| 

জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান গত বৃহস্পতিবা জানিয়েছিলেন, এই গরমে সবচেয়ে বেশি কষ্ট হয় শিশুদের| গরমে ঘেমে গিয়ে শিশুদের ঠাণ্ডা লেগে যায়| শরীরে অনেক সময় র‌্যাশ বের হয়, ঘামাচি হয়| কাজেই এই গরমে শিশুদের সুস্থ রাখতে প্রয়োজন বাড়তি যত্ন| মায়েদেরকে আরো যত্ন নিতে হবে শিশুদের|