বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
June 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ, ফল মেলা শুরু

Published: June 20, 2026 at 02:55 PM
চাঁপাইনবাবগঞ্জে আম মেলা শেষ, ফল মেলা শুরু


চাঁপাইনবাবগঞ্জে তিন দিনের আম মেলা গতকাল শনিবার শেষ হয়েছে| অন্যদিকে নতুন করে একই স্থানে তিন দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে| 

শনিবার বিকেলে আম মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী| এসময় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) বুলবুল আহম্মেদ, (এসএসিপি-রেইনস প্রকল্প)’র জুনিয়র মনিটরিং অ্যান্ড রিপোর্টিং স্পেশালিস্ট মো. জহুরুল ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার সুনাইনবিন জামান, অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার আনিসুল হক মাহমুদসহ জেলা ও উপজেলা কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন| 

অন্যদিকে ফল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক| তিন দিনের ফল মেলায় আম, কাঁঠাল, পেয়ারা, জাম, লিচুসহ অন্যান্য ফল প্রদর্শন করা হচ্ছে| 

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে টিনশেডে জেলা প্রশাসনের সহযোগিতায় তিন দিনের আম মেলার আয়োজন করে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর| ওই একই স্থানে ফল মেলার আয়োজন করা হয়েছে|