বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী এবার লন্ডন উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
Printed on: August 19, 2026
June 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

গোমস্তাপুরে ১৬ বিজিবির অভিযানে জব্দ মাদকদ্রব্য

Published: June 20, 2026 at 02:48 PM
গোমস্তাপুরে ১৬ বিজিবির অভিযানে জব্দ মাদকদ্রব্য

চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, এস্কাফ সিরাপ ও ভারতীয় মদ জব্দ করেছে ১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়ন| গত শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে উপজেলার চিকনির হাট এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়| 

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৬ বিজিবি এই তথ্য জানিয়েছে| 

বিজিবি আরো জানায়, ১৬ বিজিবির রোকনপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মো. ওয়ালিদ হোসেনের নেতৃত্বে বিজিবির একটি টহল দল চিকনির হাটে মাদকবিরোধী অভিযান চালায়| অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ৩০ হাজার ৭০০ পিস, এস্কাফ সিরাপ ১৪১ বোতল ও ১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়| জব্দকৃত মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে|

১৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম এই তথ্য নিশ্চিত করে বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার এবং গরু-মাদক পাচার ও চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে|