বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
April 21, 2026
জাতীয়
জাতীয়

সংরক্ষিত নারী আসন : মনোনয়ন জমা দিল ১১ দলীয় নির্বাচনী ঐক্য

Published: April 21, 2026 at 03:46 PM
সংরক্ষিত নারী আসন : মনোনয়ন জমা   দিল ১১ দলীয়   নির্বাচনী ঐক্য

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছে ১১ দলীয় নির্বাচনী ঐক্য।

গত মঙ্গলবার বেলা সোয়া ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করা হয়। 

দলটির সমন্বয়ক এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ নির্বাচন কমিশনের কাছে এ মনোনয়নপত্র জমা দেন।

উল্লেখ্য, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার।

এ পর্যন্ত ৫০টি সংরক্ষিত আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে ৪৬৪ জন প্রার্থী নির্বাচন কমিশন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেয়ার সময়সীমা ছিল গতকাল মঙ্গলবার বিকেল ৪টা পর্যন্ত।

সংসদীয় আসনের আনুপাতিক হিসাব অনুযায়ী, বিএনপি পাবে ৩৬টি আসন, জামায়াত নেতৃত্বাধীন জোট পাবে ১৩টি আসন এবং একটি আসন পাবে স্বতন্ত্র প্রার্থীরা।