বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী এবার লন্ডন উৎসবে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’
Printed on: August 19, 2026
June 19, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী লিফলেট বিতরণ

Published: June 19, 2026 at 02:31 PM
চাঁপাইনবাবগঞ্জে  মাদকবিরোধী লিফলেট বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে এলাকায় জুম্মার নামাজের পর জনগণের মাঝে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয়েছে| শুক্রবার চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নামোশংকরবাটি কাটাবাগান জামে মসজিদে এই লিফলেট বিতরণ করা হয়|

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় (ডিএনসি’র উদ্যোগে জুম্মার নামাজের পর মাদকের কুফল সম্পর্কে স্থানীয়দের সচেতন করার লক্ষে এই লিফলেট বিতরণ করা হয়| এসময় স্থানীয় জনগণ মাদক ব্যবসায়ী ও কারবারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গীকার করেন|

ডিএনসি’র উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন—মাদকদ্রব্য নিয়ন্ত্রণে আমাদের সদস্যরা দিনরাত কাজ করে যাচ্ছেন| নিয়মিত অভিযানর পাশাপাশি সচেতনতামূলক সভা সেমিনার করা হচ্ছে| সেসব সভা সেমিনারে জনসাধারণ বিশেষ করে শিক্ষার্থীদের মাদকের বিরুদ্ধে সচতন করা হচ্ছে| এর পাশাপাশি খেলাধুলা কার্যক্রমও বাস্তবায়ন করা হয়েছে| যাতে শিক্ষার্থীসহ যুব সমাজ খেলাধুলার সঙ্গে যুক্ত থাকে, মাদকের ছোবলে না পড়ে| তারই ধারাবাহিকতায় এই লিফলেট বিতরণ করা হচ্ছে|