যুক্তরাষ্ট্রের সঙ্গে ¯^াক্ষরিত সমঝোতা স্মারকের অংশ হিসেবে আগামী ৬০ দিন হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছে কোনো ফি নেবে না বলে ঘোষণা দিয়েছে ইরান| একই সঙ্গে শান্তি চুক্তির আওতায় প্রণালিতে মাইন অপসারণ কার্যক্রমও শুরু হচ্ছে| গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানায়, আগামী ৬০ দিন হরমুজ প্রণালি অতিক্রমকারী বাণিজ্যিক জাহাজগুলোকে কোনো ধরনের ফি দিতে হবে না| এ সময়ের সব ব্যয় ইরান সরকার বহন করবে| খবর সামা টিভির| কয়েক মাসের সংঘাত এবং যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে ˆবশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক নৌপথে বিঘ্ন সৃষ্টি হয়েছিল| এ সিদ্ধান্তকে ওই অচলাবস্থা ¯^াভাবিক করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে| ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে ইচ্ছুক সব বাণিজ্যিক জাহাজকে আগে ‘পারস্য উপসাগর জলপথ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ’-এর কাছে আবেদন করতে হবে| অনুমতি পাওয়ার পর জাহাজগুলোকে নির্ধারিত সময়সূচি ও রুট অনুসরণ করে চলাচল করতে হবে| নিরাপত্তাজনিত কারণে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্বারোপ করেছে ইরান| ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ জানিয়েছে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ধাপে ধাপে পুনরুদ্ধার করা হবে| বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি এবং প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে নৌযান চলাচলের পরিমাণ বাড়ানো হবে| সংঘাত-পরবর্তী সময়ে সামুদ্রিক কার্যক্রম ¯^াভাবিক করার প্রচেষ্টার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইরানি কর্তৃপক্ষ|
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন
চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 19, 2026
আন্তর্জাতিক
৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফের ঘোষণা ইরানের
সর্বশেষ খবর
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
Aug 08, 2026