দক্ষিণী তারকা ধানুশ ও সাই পল্লবী জুটির ‘মারি ২’ সিনেমার হিট সং ‘রাউডি বেবি’র কথা মনে আছে নিশ্চয়ই! ২০১৮ সালে এই তামিল অ্যাকশন-কমেডির পর আর দেখা যায়নি এ জুটিকে| তবে দীর্ঘ আট বছর পর ফের রুপালি পর্দায় জুটি হয়ে ফিরছেন এই জুটি| মূলত, রাজকুমার পেরিয়াসামি পরিচালিত বহুল প্রতীক্ষিত হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র বহুল প্রতীক্ষিত হাই-ভোল্টেজ অ্যাকশন থ্রিলার ‘ওম’- দেখা মিলবে এই জুটিকে| ইতোমধ্যে প্রকাশ হয়েছে সিনেমাটির টিজার; নির্মাতা যাকে নাম দিয়েছেন ‘ওম ফার্স্ট স্ট্রাইক’| এই ফার্স্ট লুকটি প্রকাশ হতেই দক্ষিণী সিনে প্রেমীদের মাঝে উন্মাদনা ওঠে তুঙ্গে| জানানো হয়েছে সিনেমাটি মুক্তির তারিখও| টিজারে দেখা যায়, ঘন জঙ্গল, পাহাড়ি এলাকায় একদল আতঙ্কিত গ্রামবাসীকে দেখা যায়| এরপরই বৃষ্টির মতো ˆবরি আবহাওয়ার মতো এক পরিবেশে ধানুশের নাটকীয় প্রবেশ ঘটে| শুরু হয়য় দুর্দান্ত অ্যাকশন; প্রতিপক্ষকে পরাস্ত করেন ধানুশ| টিজারের শেষের দিকে ধানুশকে একটি বিশাল অস্ত্র মাথার ওপর তুলে ধরতে দেখা যায় এবং পর্দায় ভেসে ওঠে সিনেমার নাম ও মুক্তির তারিখ| যদিও রাজকুমার পেরিয়াসামি পরিচালিত এই সিনেমার আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দু সাই পল্লবীকে টিজারে দেখা যায়নি| তবে সিনেমাটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মালয়ালম মেগাস্টার মামুট্টি এবং শ্রীলীলা| উল্লেখ্য, সাই পল্লবী এর আগে এই পরিচালকের ‘আমরণ’ সিনেমায় কাজ করেছিলেন| সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর বিশ^ব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি|
শিরোনাম
আবারো বাড়তে পারে স্মার্টফোনের দাম
চিপ সংকটে উৎপাদন কমছে অ্যাপলের ম্যাকবুক এয়ারের
নতুন রেকর্ড স্পর্স করলো ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
কালো পোশাকে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
দীর্ঘ পাঁচ বছর পর ফিরছেন আগুন
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন
সর্বশেষ খবর
আবারো বাড়তে পারে স্মার্টফোনের দাম
Aug 09, 2026
চিপ সংকটে উৎপাদন কমছে অ্যাপলের ম্যাকবুক এয়ারের
Aug 09, 2026
কালো পোশাকে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
Aug 09, 2026
দীর্ঘ পাঁচ বছর পর ফিরছেন আগুন
Aug 09, 2026