জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেনস বা এআইয়ের অপব্যবহার রুখতে এবং ‘পার্সোনালিটি রাইটস’ বজায় রাখতে এবার আইনি পদক্ষেপ নিলেন আইপিএলের দল পাঞ্জাব কিংসের মালিক বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা| কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ˆতরি করা ডিপফেক ভিডিও, বিকৃত ছবি, মিম এবং তার নামে ভুয়া ‘এআই চ্যাটবট পার্সোনা’ ˆতরি করার অভিযোগে গুগল ও মেটাসহ একাধিক টেক জায়ান্টের বিরুদ্ধে মামলা করার জন্য মু¤^াই হাইকোর্টের সবুজ সংকেত পেলেন অভিনেত্রী| হাইকোর্টের বিচারপতি অভয় আহুজা প্রীতি জিনতার করা বিশেষ আবেদন মঞ্জুর করেছেন এবং মামলাটি করার অনুমতি দিয়েছেন| এর ফলে টেক দুনিয়ার শীর্ষস্থানীয় সংস্থাগুলোর বিরুদ্ধে প্রীতির আইনি লড়াইয়ের পথ এখন একেবারে পরিষ্কার| এদিকে আদালতে অভিনেত্রীর পক্ষের আইনজীবী রোহন কদম বলেন, বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এআই প্রযুক্তি ব্যবহার করে প্রীতি জিনতার পরিচয় চুরি করা হয়েছে| তাই প্রীতি এ পদক্ষেপ করতে বাধ্য হয়েছেন| কোনো ব্যক্তির নাম, কণ্ঠ¯^র বা অবয়ব তার অনুমতি ছাড়া বাণিজ্যিক বা পাবলিক প্ল্যাটফর্মে ব্যবহার করা আইনত অপরাধ উল্লেখ করে প্রীতি জিনতা বলেন, তার অজান্তেই তার ইমেজকে অপব্যবহার করা হচ্ছে| ১৯৫৭ সালের ভারতীয় কপিরাইট আইনের অধীনে প্রীতির নিজ¯^ ডিজিটাল কনটেন্ট এবং তার সুনামের ওপর আঘাত হানা হয়েছে| টেক প্ল্যাটফর্মগুলোতে এমন কিছু চ্যাটবট ˆতরি করা হয়েছে, যা প্রীতি জিনতার নাম ও ব্যক্তিত্ব নকল করে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ করার মতো অপরাধও করা হচ্ছে| এ ছাড়া আপত্তিকর ডিপফেক ভিডিও এবং বিকৃত মিমও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে| গুগল, মেটা, এক্স, জিফি, গোড্যাডির মতো যে ডজনখানেক সংস্থার বিরুদ্ধে প্রীতি মামলা করছেন, তাদের অনেকেরই অফিস মু¤^াইয়ের বাইরে বা বিদেশে| কিন্তু প্রীতি জিনতা ভারতীয় নাগরিক, যিনি মূলত মু¤^াইয়ে থাকেন এবং এখানেই কাজ করেন| আইনজীবী আরও বলেন, যদিও অপরাধটি গোটা বিশে^ই ঘটছে, তবু প্রীতির মানহানি ও সুনামের ক্ষতি মূলত মু¤^াই তথা বো¤ে^ হাইকোর্টের এখতিয়ারের মধ্যেই পড়ে| শুধু প্রীতি জিনতাই প্রথম নন, বিগত কয়েক বছরে মু¤^াই হাইকোর্ট থেকে ‘পার্সোনালিটি রাইটস’ বা ব্যক্তিত্বের সুরক্ষামূলক আইনি ¯^স্তি পেয়েছেন কার্তিক আরিয়ান, শত্রুঘ্ন সিনহা, শিল্পা শেঠি, অক্ষয় কুমার, সুনীল শেঠি, গায়ক অরিজিৎ সিংয়ের মতো ব্যক্তিত্বরা| এআই প্রযুক্তির অপব্যবহারের যুগে সেলিব্রিটিদের ডিজিটাল আইডেন্টিটি সুরক্ষিত রাখতে প্রীতির এ মামলাটি একটি বড় নজির হতে চলেছে|
শিরোনাম
আবারো বাড়তে পারে স্মার্টফোনের দাম
চিপ সংকটে উৎপাদন কমছে অ্যাপলের ম্যাকবুক এয়ারের
নতুন রেকর্ড স্পর্স করলো ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
কালো পোশাকে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
দীর্ঘ পাঁচ বছর পর ফিরছেন আগুন
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন
Printed on: August 09, 2026
June 19, 2026
বিনোদন
গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিনতা
সর্বশেষ খবর
আবারো বাড়তে পারে স্মার্টফোনের দাম
Aug 09, 2026
চিপ সংকটে উৎপাদন কমছে অ্যাপলের ম্যাকবুক এয়ারের
Aug 09, 2026
কালো পোশাকে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
Aug 09, 2026
দীর্ঘ পাঁচ বছর পর ফিরছেন আগুন
Aug 09, 2026