রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 09, 2026
June 18, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে শিশুর মৃত্যু

Published: June 18, 2026 at 02:04 PM
চাঁপাইনবাবগঞ্জে মহানন্দায় ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে ডুবে গিয়ে সাইফ হাসান (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের রামজীবনপুর ঘাটে এ ঘটনা ঘটে। মারা যওয়া শিশু রামজীবনপুর গ্রামের নাসির উদ্দিনের ছেলে। 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরো জানান, বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে অন্যদের সঙ্গে রামজীবনপুর ঘাটে মহানন্দা নদীতে গোসলে যায় সাইফ হাসান। একপর্যায়ে সে ডুবে যায়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুব হাসান বলেনÑ মৃত অবস্থায় শিশুটিকে হাসপাতালে আনা হয়েছিল।