রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
Printed on: August 09, 2026
June 18, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

ডিবির অভিযানে বারঘরিয়ায় ইয়াবা জব্দ গ্রেপ্তার ২

Published: June 18, 2026 at 02:03 PM
ডিবির অভিযানে বারঘরিয়ায় ইয়াবা জব্দ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুজন গ্রেপ্তার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গত বুধবার রাত ১০টার দিকে বারঘরিয়া বাজারের দৃষ্টিনন্দন পার্ক এলাকায় এ অভিযান চালানো হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার শিবগঞ্জ উপজেলার শেখটোলা গ্রামের মৃত কাউসার আলীর ছেলে এস.এম. মহিউদ্দিন (৩৪) ও সদর উপজেলার হাটরামচন্দ্রপুর পুরানটোলার মো. একরামুল হকের ছেলে মো. এনায়েতুল্লাহ সিজার (৩৫)।  

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ এই তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি আরো জানান, জেলা গোয়েন্দা শাখার এসআই পলাশ চন্দ্র চৌধুরীর নেতৃত্বে ডিবির একটি দল দৃষ্টিনন্দন মাঠের দক্ষিণ পাশে ফাঁকা জায়গায় অভিযান চালায়। অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এস.এম. মহিউদ্দিন ও এনায়েতুল্লাহ সিজারকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।