বুধবার ১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ || ৫ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
বাংলাদেশ ব্যাংক-পিকেএসএফ’র মধ্যে ৫ হাজার কোটি টাকার চুক্তি স্বাক্ষর বিজিবির অভিযানে শিবগঞ্জে জব্দ মোটরসাইকেলসহ ভারতীয় সিরাপ গোমস্তাপুরে মাদকমুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান শীর্ষক সেমিনার দেড় হাজার গাছের চারা রোপণ করবে অগ্রণী সেচ প্রকল্প শিশুর প্রতি সহিংসতা বন্ধে অংশীজনদের সঙ্গে সংলাপ স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত অনলাইন জুয়ার মহামারি প্রতিরোধে করণীয় নির্ধারণে সভা চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি অক্টোবরের মধ্যেই ৫ বিভাগে পূর্ণাঙ্গ শিশু হাসপাতাল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে গণমাধ্যম : তথ্যমন্ত্রী
Printed on: August 19, 2026
June 18, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

নিরাপদ উপায়ে আম উৎপাদন বিষয়ে সেমিনার

Published: June 18, 2026 at 01:57 PM
নিরাপদ উপায়ে আম উৎপাদন বিষয়ে সেমিনার

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের আয়োজনে ‘নিরাপদ আম উৎপাদন, পরিবহন, বিপণন ও প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনÑ জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাহীন সুলতানা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. ইয়াছিন আলী, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহসভাপতি মো. খায়রুল ইসলাম।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জের আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন। তিনি তার প্রবন্ধে নিরাপদ আমচাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, সঠিক পদ্ধতিতে আম পরিবহন ও বাজারজাতকরণ এবং আমভিত্তিক প্রক্রিয়াজাত শিল্পের সম্ভাবনা তুলে ধরেন। একই সঙ্গে এসব কার্যক্রমের মাধ্যমে জেলার অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন। 

সেমিনারে জেলার আমচাষি, ব্যবসায়ী, কৃষি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। 

বক্তারা চাঁপাইনবাবগঞ্জের আমের ঐতিহ্য ও সুনাম অক্ষুণœ রেখে নিরাপদ আম উৎপাদন নিশ্চিত করা, আধুনিক বিপণন ব্যবস্থা গড়ে তোলা এবং আমভিত্তিক শিল্প সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করে বলেনÑ নিরাপদ আম উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ শিল্পের বিকাশ ঘটলে একদিকে যেমন দেশীয় ও আন্তর্জাতিক বাজারে চাঁপাইনবাবগঞ্জের আমের চাহিদা বৃদ্ধি পাবে, অন্যদিকে জেলার তরুণদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। 

এ লক্ষে সেমিনারে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়।