বলিউডে এবার নতুন ঝড় তুলতে আসছে বহুল প্রতীক্ষিত রোম্যান্টিক ড্রামা ‘ককটেল ২’। তবে প্রেক্ষাগৃহে আসার আগেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে এই সিক্যুয়েল। অগ্রিম বুকিংয়ের চোখ ধাঁধানো পরিসংখ্যান দেখে ইতোমধ্যেই খুশির হাওয়া সিনেমাটির প্রযোজকদের মনে। ট্রেড ওয়েবসাইট ‘স্যাকনিল্ক’-এর সবশেষ তথ্য অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার সকালের মধ্যেই ছবিটির ৭১ হাজারেরও বেশি টিকিট আগাম বিক্রি হয়ে গেছে। প্রতিবেদনে জানানো হয়েছে, সংরক্ষিত আসন বাদ দিলেও ‘ককটেল ২’ ছবিটির অগ্রিম গ্রস কালেকশন দাঁড়িয়েছে প্রায় ২ কোটি ৪৯ লাখ রুপি। আর যদি ব্লক সিটসহ হিসাব করা হয়, তবে মুক্তির আগেই এই আয়ের অঙ্ক এক লাফে পৌঁছে গেছে ৪ কোটি ৬৬ লাখ রুপি। সিনেমা বিশেষজ্ঞদের মতে, মুক্তির আগেই অগ্রিম বুকিংয়ের জোয়ার বক্স অফিসে দারুণ কিছুর ইঙ্গিত দিচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, ভারতের বিভিন্ন অঞ্চলের মধ্যে ‘ককটেল ২’ নিয়ে সবচেয়ে বেশি উন্মাদনা দেখা গেছে দিল্লি-এনসিআর এলাকায়। শুধু এই অঞ্চলেই ছবিটির অগ্রিম টিকিট বিক্রি হয়েছে প্রায় ৯৬ লাখ রুপি। এর ঠিক পরেই রয়েছে মায়ানগরী মুম্বই, যেখান থেকে বুকিং এসেছে প্রায় ৬৪ লাখ। প্রসঙ্গত, ২০১২ সালে মুক্তি পেয়েছিল ব্লকবাস্টার হিট সিনেমা ‘ককটেল’। সেই সময় সাইফ আলি খান, দীপিকা পাড়–কোন এবং ডায়ানা পেন্টির অনস্ক্রিন রসায়ন দর্শকহৃদয় জয় করেছিল। দীর্ঘ সময় পর নির্মিত এই সিক্যুয়েলে এসেছে বড় চমক। এবার সাইফ-দীপিকাদের বদলে রূপালি পর্দা মাতাতে আসছেন শাহিদ কাপুর, রাশমিকা মান্দানা এবং কৃতি স্যানন।
শিরোনাম
কমছে পদ্মা মহানন্দা পুনভর্বার পানি প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত
৫৩ বিজিবির পৃথক অভিযানে দুটি মোটরসাইকেলসহ জব্দ মাদকদ্রব্য, আটক একজন
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র অঞ্চলে খরা সহনশীল কৃষিপ্রযুক্তি বিস্তারে প্রশিক্ষণ
বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে আলোচনা সভা
তোরেসের একমাত্র গোলে জয় পেলো পিএসজি
ম্যানচেস্টার ডার্বিতে জয় পেলো সিটি
চাপ সামলে জয় তুলে নিলো বার্সা
অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণা দিলো জিম্বাবুয়ে
পয়েন্ট হারিয়ে তলানিতে পাকিস্তান
প্রশান্ত মহাসাগরে বিপুল স্বর্ণ-রুপার মজুতের সন্ধান পেয়েছে চীন
Printed on: September 15, 2026
June 18, 2026
বিনোদন
মুক্তির আগেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘ককটেল ২’
সর্বশেষ খবর
বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে আলোচনা সভা
Sep 14, 2026
তোরেসের একমাত্র গোলে জয় পেলো পিএসজি
Sep 14, 2026