বলিউডের প্রভাবশালী পরিবারে জন্ম। অভিনয়ে আসার ক্ষেত্রে সুবিধা তো পেয়েছেন বটে। কিন্তু পোক্ত অবস্থান গড়ে নিয়েছেন নিজের যোগ্যতায়। হয়ে উঠেছেন মুম্বাই সিনেমার এ যুগের অন্যতম সেরা অভিনেত্রী। তিনি আলিয়া ভাট। এখন চর্চায় রয়েছেন মুক্তি প্রতীক্ষিত ছবি ‘আলফা’ নিয়ে। এক সাক্ষাৎকারে জানান, ছোটবেলা থেকেই অভিনয়ের স্বপ্ন নিয়ে বড় হয়েছেন তিনি। আলিয়া বলেন, ‘সত্যি বলতে, আমি ছোটবেলা থেকেই আয়নার সামনে অভিনয় করে আসছি। আমার মাথায় সবসময় একটাই স্বপ্ন ছিল, একদিন টেলিভিশনের পর্দায় নিজেকে দেখব। বিশ^াস ছিল, ক্যামেরার সামনে থাকার জন্যই আমার জন্ম হয়েছে।’ পারিবারিক সূত্রে বিশেষ সুবিধা পাওয়ার বিষয়টি অস্বীকার করেননি আলিয়া। বললেন, ‘আমার পথচলা অন্যদের থেকে আলাদা। জানি, বিশেষ সুবিধাপ্রাপ্ত অবস্থান থেকে এসে এসব বলা সহজ। কিন্তু সেই জায়গা থেকেও বলছি, সবার জীবনেই খারাপ দিন আসে, হতাশার সময় আসে। তখন নিজেকে শুধু এটুকুই মনে করিয়ে দিতে হয়, স্বপ্ন দেখার অধিকার আমারও আছে এবং নিজের ওপর বিশ^াস রাখার অধিকারও আছে।’ প্রসঙ্গত, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের ছবি ‘আলফা’। এই প্রথম এ ফ্র্যাঞ্চাইজিতে নারীপ্রধান ছবি হলো। ছবিটিতে আলিয়ার সঙ্গে আছেন শর্বরী ওয়াগ, ববি দেওল, অনিল কাপুর প্রমুখ। বিশেষ চরিত্রে হাজির হবেন হৃতিক রোশনও। ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
শিরোনাম
কমছে পদ্মা মহানন্দা পুনভর্বার পানি প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত
৫৩ বিজিবির পৃথক অভিযানে দুটি মোটরসাইকেলসহ জব্দ মাদকদ্রব্য, আটক একজন
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র অঞ্চলে খরা সহনশীল কৃষিপ্রযুক্তি বিস্তারে প্রশিক্ষণ
বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে আলোচনা সভা
তোরেসের একমাত্র গোলে জয় পেলো পিএসজি
ম্যানচেস্টার ডার্বিতে জয় পেলো সিটি
চাপ সামলে জয় তুলে নিলো বার্সা
অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণা দিলো জিম্বাবুয়ে
পয়েন্ট হারিয়ে তলানিতে পাকিস্তান
প্রশান্ত মহাসাগরে বিপুল স্বর্ণ-রুপার মজুতের সন্ধান পেয়েছে চীন
Printed on: September 15, 2026
June 18, 2026
বিনোদন
ছোটবেলা থেকেই আয়নার সামনে অভিনয় করে আসছি : আলিয়া
সর্বশেষ খবর
বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে আলোচনা সভা
Sep 14, 2026
তোরেসের একমাত্র গোলে জয় পেলো পিএসজি
Sep 14, 2026