ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও এক প্রাণবন্ত ও হাস্যরসাত্মক কথোপকথনে অংশ নেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়| ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ শহরে অনুষ্ঠিত জি-৭ সম্মেলনে বিশ্বনেতারা যখন বিভিন্ন ˆবশ্বিক ইস্যু নিয়ে আলোচনা করছিলেন, তখন আনুষ্ঠানিক ˆবঠকের বাইরে একটি মুহূর্তই সবচেয়ে বেশি আলোচনায় আসে| সম্মেলনের ঐতিহ্যবাহী গ্রুপ ফটো তোলার আগে দুই নেতা উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন| সংক্ষিপ্ত হলেও তাদের এই আলাপচারিতা সবার নজর কাড়ে| মেলোনিকে বলতে শোনা যায়, আবার আপনার সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে| এরপর তিনি মজা করে বলেন, আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি| ‘মেলোডি’ নামের ভাইরাল সামাজিক যোগাযোগমাধ্যম ট্রেন্ডের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী মোদিও তাদের জনপ্রিয়তার ইঙ্গিত দেন| জবাবে মেলোনি হাসতে হাসতে বলেন, হ্যাঁ, আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি| একটি সাধারণ ইন্টারনেট রসিকতা থেকেই ‘মেলোডি’ এখন একটি ˆবশ্বিক সামাজিক যোগাযোগমাধ্যম ট্রেন্ডে পরিণত হয়েছে| মোদী ও মেলোনির নামের সমš^য়ে ˆতরি এই শব্দটি গত তিন বছরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে| ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিত কোপ২৮ সম্মেলনে মেলোনি মোদীর সঙ্গে একটি সেলফি পোস্ট করেছিলেন| ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ভালো বন্ধু, হ্যাশট্যাগ ‘মেলোডি’| এরপরই ‘মেলোডি’ হ্যাশট্যাগটি সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তোলে| বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা এটি নিয়ে মিম, ভিডিও সম্পাদনা এবং নানা ধরনের মজার পোস্ট ˆতরি করতে শুরু করেন| এরপর থেকে জি-৭ সম্মেলন, আন্তর্জাতিক সম্মেলন কিংবা দ্বিপক্ষীয় ˆবঠক— প্রায় প্রতিটি অনুষ্ঠানে মোদী ও মেলোনির সাক্ষাৎকে ঘিরে নতুন করে আলোচনায় আসে ‘মেলোডি’| গত মাসে রোম সফরের সময় প্রধানমন্ত্রী মোদী ইতালির প্রধানমন্ত্রী মেলোনিকে ‘মেলোডি’ নামের টফি উপহার দেন| অনেকেই এটিকে ‘মেলোডি’ ট্রেন্ডের প্রতি মোদীর সবচেয়ে মিষ্টি ¯^ীকৃতি হিসেবে দেখেছেন| সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, নীল রঙের বন্দগালা স্যুট পরিহিত মোদী মেলোনির হাতে টফির প্যাকেট তুলে দিচ্ছেন| সাদা স্যুট পরা মেলোনি হাসিমুখে উপহারের জন্য তাকে ধন্যবাদ জানান| ভিডিওতে মেলোনিকে বলতে শোনা যায়, প্রধানমন্ত্রী মোদী আমাদের জন্য একটি উপহার এনেছেন... খুব, খুব ভালো টফি| এ সময় দুই নেতাকেই হাসতে দেখা যায়| সূত্র: এনডিটিভি, ইন্ডিয়া টুডে
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন
চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 17, 2026
আন্তর্জাতিক
আমরাই ইনস্টাগ্রামের সবচেয়ে জনপ্রিয় জুটি: জর্জিয়া মেলোনি
সর্বশেষ খবর
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
Aug 08, 2026