ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল, কটূক্তি ও সাইবার বুলিংয়ের শিকার হয়ে আসছেন| তবে এতদিন বিষয়টি নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা না বললেও এবার এক ফেসবুক লাইভে এসে নিজের দীর্ঘ ১৬ বছরের মানসিক যন্ত্রণার কথা তুলে ধরেছেন তিনি| লাইভে প্রভা জানান, বিভিন্ন ঘটনা ও পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন নীরব ছিলেন তিনি| কিন্তু এখন মনে করছেন, কিছু বিষয়ে কথা বলা প্রয়োজন| বিশেষ করে সাইবার বুলিং, ভিকটিম ব্লেমিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যকে হেয় করার প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এই অভিনেত্রী| নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে প্রভা বলেন, ‘আমাকে প্রায় ১৬ বছর ধরে বুলি করা হচ্ছে| আপনারা আমাকে বুলি করে আনন্দ পান, এটা আমি বুঝি| কিন্তু যতটা আমাকে নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করেছেন, তার অর্ধেকও যদি প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে করতেন, তাহলে হয়তো পরিস্থিতি ভিন্ন হতো|’ তার মতে, সমাজে অপরাধীদের চেয়ে ভুক্তভোগীদের দোষারোপ করার প্রবণতা দিন দিন বাড়ছে| কোনো ব্যক্তি অপরাধের শিকার হলে অনেক ক্ষেত্রেই প্রকৃত অপরাধীর বদলে ভুক্তভোগীকেই প্রশ্নবিদ্ধ করা হয়| প্রভা বলেন, ‘আমাকে যতটা বুলি করেছেন, তার ৫০ শতাংশও যদি অপরাধীদের নিয়ে করতেন, তাদের মুখোশ উন্মোচন করতেন, তাহলে অনেক অপরাধীর জন্মই হতো না|’ অভিনেত্রীর দাবি, সামাজিক যোগাযোগমাধ্যমে যারা অন্যকে আক্রমণ করে, কটূক্তি করে বা অপমানজনক মন্তব্য করে, তাদের অনেকেই নিজেদের জীবন নিয়ে অসন্তুষ্ট এবং মানসিক নিরাপত্তাহীনতায় ভোগেন| তিনি আরও বলেন, কোনো ব্যক্তির সম্মতি ছাড়া তার ব্যক্তিগত তথ্য বা গোপনীয় বিষয় প্রকাশ করা গুরুতর অপরাধ| কিন্তু দুঃখজনকভাবে অনেক সময় অপরাধীর পরিবর্তে ভুক্তভোগীকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়| ভিডিও বার্তায় মানসিক ¯^াস্থ্য সচেতনতার বিষয়েও গুরুত্বারোপ করেন প্রভা| তিনি বলেন, ˆশশবের মানসিক আঘাত, পারিবারিক শিক্ষা এবং সামাজিক মূল্যবোধ একজন মানুষের আচরণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে| সবশেষে সাইবার বুলিং, অনলাইন হয়রানি এবং ভিকটিম ব্লেমিংয়ের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান এই অভিনেত্রী| তার এই বক্তব্য এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে| অনেকেই প্রভার সাহসী অবস্থানের প্রশংসা করে অনলাইন হয়রানির বিরুদ্ধে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন|
শিরোনাম
কমছে পদ্মা মহানন্দা পুনভর্বার পানি প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত
৫৩ বিজিবির পৃথক অভিযানে দুটি মোটরসাইকেলসহ জব্দ মাদকদ্রব্য, আটক একজন
চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র অঞ্চলে খরা সহনশীল কৃষিপ্রযুক্তি বিস্তারে প্রশিক্ষণ
বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে আলোচনা সভা
তোরেসের একমাত্র গোলে জয় পেলো পিএসজি
ম্যানচেস্টার ডার্বিতে জয় পেলো সিটি
চাপ সামলে জয় তুলে নিলো বার্সা
অস্ট্রেলিয়ার বিপক্ষে দল ঘোষণা দিলো জিম্বাবুয়ে
পয়েন্ট হারিয়ে তলানিতে পাকিস্তান
প্রশান্ত মহাসাগরে বিপুল স্বর্ণ-রুপার মজুতের সন্ধান পেয়েছে চীন
Printed on: September 15, 2026
June 17, 2026
বিনোদন
দীর্ঘ ১৬ বছরের মানসিক যন্ত্রণার কথা শেয়ার করলেন প্রভা
সর্বশেষ খবর
বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে আলোচনা সভা
Sep 14, 2026
তোরেসের একমাত্র গোলে জয় পেলো পিএসজি
Sep 14, 2026