৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে ইন্দোনেশিয়ার চতুর্থ বৃহত্তম দ্বীপ সুলাওয়েসি কেপে উঠে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ২৭ মিনিটে পালু শহরের পূর্ব-দক্ষিণ-পূর্ব এলাকায় এ ভূমিকম্প অনুভূত হয়। ইন্দোনেশিয়ার সরকারি আবহাওয়া, জলবায়ু এবং ভূতত্ত্ব গবেষণা সংস্থা জানিয়েছে, সুলায়েসির জেলা পালু জেলার সৈকত থেকে ৪২ কিলোমিটার দক্ষিণপূর্বে ছিল ভূমিকম্পের কেন্দ্রস্থল (এপিসেন্টার)। কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে সুলাওয়েসির দুই জেলা পালু এবং সিগিতে। তবে সাগরের তলদেশে উৎপত্তি হলেও এ ভূমিকম্পের কারণে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার সরকারি সংস্থা। পালুর বাসিন্দা নূর হায়দার নামের এক নারী এএফপিকে এ প্রসঙ্গে বলেন, “আমি রান্নাঘরে ছিলাম। হঠাৎ একটা ঝাঁকুনি অনুভব করলাম, পরক্ষণেই দেখলাম পুরো বাড়ি কাঁপছে। এমনভাবে কাঁপছিল, মনে হলো যে কোনো সময় ছাদ ধসে পড়তে পারে। আমি সঙ্গে সঙ্গে বাচ্চাদের নিয়ে বাইরে বেরিয়ে পড়েছিলাম।” ভূমিকম্পে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো সংবাদ পাওয়া যায়নি। ভৌগলিকভাবে প্রশান্ত মহাসাগরের ‘আগ্নেয় মেখলা’ বা রিং অব ফায়ারের ওপর অবস্থান হওয়ায় ভূমিকম্প ইন্দোনেশিয়ায় বিরল কোনো দুর্যোগ নয়। আগ্নেয় মেখলা অঞ্চলে নিয়মিতই টেকটোনিক প্লেটগুলোর মধ্যে ঠোকাঠুকি হয়, যার ফলাফল এই ভূমিকম্প। ২০১৮ সালে পালু দ্বীপে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প ও তার জেরে সুনামি হয়েছিল। সে সময় ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিলেন। সূত্র : এএফপি, স্ট্রেইট টাইমস
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ
শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন
সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক
বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন
অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
Printed on: October 23, 2026
June 16, 2026
আন্তর্জাতিক
৬ .৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
সর্বশেষ খবর
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু
Oct 22, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
Oct 22, 2026