বুধবার ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ || ১০ রবিউস সানি ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা এবার রাজশাহীতে ডেঙ্গুতে মৃত্যু চাঁপাইনবাবগঞ্জের একজনের : জেলায় নতুন আক্রান্ত ৬৬ জন শিবগঞ্জে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, একজন আটক শিবগঞ্জে বন্যার্তদের মধ্যে চাল বিতরণ করলেন এমপি ড. কেরামত প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার প্রতিষ্ঠা ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে করণীয় ফিফা সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন মার্ক উড
Printed on: September 23, 2026
April 21, 2026
বিনোদন
বিনোদন

জার্মানিতে পুরস্কার পেলো বাংলাদেশের ‘আলী’

Published: April 21, 2026 at 03:23 PM
জার্মানিতে পুরস্কার পেলো বাংলাদেশের ‘আলী’

জার্মানিতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ‘ফিল্মফেস্ট ব্রেমেন ২০২৬’-এ ডাইভার্সিটি অ্যাওয়ার্ড জয় করেছে বাংলাদেশি নির্মাতা আদনান আল রাজীবের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’। গত রোববার উৎসবের সমাপনী অনুষ্ঠানে এই সম্মাননা ঘোষণা করা হয়। পুরস্কার গ্রহণের সময় ভার্চুয়ালি যুক্ত হয়ে নির্মাতা আদনান আল রাজীব এই অর্জনকে তার কাজের নেপথ্যের কারিগর এবং দেশের প্রতি উৎসর্গ করেন। মূলত সামাজিক বাস্তবতা ও প্রান্তিক জনগোষ্ঠীর গল্পকে সৃজনশীলভাবে উপস্থাপনের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। এর আগে ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবের শর্ট ফিল্ম বিভাগে স্পেশাল মেনশন অর্জন করে আন্তর্জাতিক অঙ্গনে ইতিহাস গড়েছিল চলচ্চিত্রটি। সিনেমার কেন্দ্রীয় চরিত্র উপকূলীয় অঞ্চলের এক কিশোর আলী, যে সমাজে প্রচলিত লিঙ্গবৈষম্য ও সাংস্কৃতিক নিষেধাজ্ঞার বিপরীতে দাঁড়িয়ে সংগীতের আঙিনায় নিজের নাম লেখাতে চায়। ব্যক্তিস্বাধীনতা ও প্রথা ভাঙার এই গল্পে নাম ভূমিকায় অভিনয় করেছেন আল-আমিন। ইউরোপের এই গুরুত্বপূর্ণ আসরে ‘আলী’র জয় বাংলাদেশের চলচ্চিত্রের জন্য আরেকটি বড় মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।