এফএনএস বিদেশ: ইসরায়েলের বন্ধুরাষ্ট্র স্লোভাকিয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সর্বোচ্চ জাতীয় সম্মান ‘দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’-এ ভূষিত করেছে। গত সোমবার রাজধানী ব্রাতিস্লাভায় তাকে এই সম্মাননা দেন স্লোভাকিয়ার প্রেসিডেন্ট পিটার পেল্লেগ্রিনি। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৩৩তম আন্তর্জাতিক সম্মাননা। গত রোববার ইউরোপ সফরের উদ্দেশে নয়াদিল্লি ত্যাগ করেন মোদী। এ সফরে ইউরোপের প্রথম দেশ হিসেবে স্লোভাকিয়াকে বেছে নেন তিনি। জানা গেছে, মোদীর এ সফরে অভিবাসন, ডিজিটাল প্রজুক্তি ও প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে স্লোভাকিয়ার সঙ্গে ভারতের মোট ১১টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৯৯৩ সালে তৎকালীন সমাজতান্ত্রিক রাষ্ট্র চেকোস্লোভাকিয়া ভেঙে চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়া নামে দুটি রাষ্ট্র গঠিত হয়। স্বাধীন রাষ্ট্র হিসেবে স্লোভাকিয়ার আবির্ভাবের পর প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দেশটিতে সফরে গেলেন মোদী। এদিকে, সম্মাননা দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করে নরেন্দ্র মোদী বলেছেন, আজ সন্ধ্যায় ব্রাতিস্লাভায় দ্য অর্ডার অব দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস) সম্মাননা গ্রহণ করে খুবই সম্মানিত বোধ করছি। স্লোভাকিার জনগণ ও সরকারকে আমার নিজের এবং ভারতের ১৪০ কোটি মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা। আমি এই সম্মাননা ভারত ও স্লোভাকিয়ার স্থায়ী বন্ধুত্বের প্রতি উৎসর্গ করলাম। উল্লেখ্য, সামরিক ও বেসামরিক উভয় দিক থেকে দ্য অর্ডার অব হোয়াইট ডবল ক্রস স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মাননা। কেবল বিদেশিদেরকেই এই সম্মাননা দেওয়া হয়। সূত্র: এনডিটিভি
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন
চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে
চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী
চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
June 16, 2026
আন্তর্জাতিক
স্লোভাকিয়া সর্বোচ্চ জাতীয় সম্মাননা দিলো মোদীকে
সর্বশেষ খবর
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
Aug 08, 2026