বিয়ে সম্পন্ন হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারিতেই| উদয়পুরের রাজকীয় বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার জীবনের এক নতুন এবং মহৎ অধ্যায় শুরু করলেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা| বিয়ের পর প্রথম বড় সিদ্ধান্ত হিসেবে তেলেঙ্গানার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এক অনন্য উদ্যোগ নিয়েছেন এই তারকা দম্পতি| ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাশমিকাকে সঙ্গে নিয়ে তেলেঙ্গানার আচামপেট মণ্ডলের ঘুম্মানপেটা গ্রাম পরিদর্শনে যান বিজয়| মূলত এই গ্রামটি বিজয়ের বাবার জন্মস্থান| নিজের ক্যারিয়ারে ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও সমর্থনের প্রতিদান দিতেই এই প্রত্যন্ত গ্রামের মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা| এ বিষয়ে ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শিক্ষার্থীদের একটি তালিকা প্রকাশ করেছেন বিজয় দেবেরাকোন্ডা| যেখানে বৃত্তি প্রদানের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের নাম রয়েছে| পোস্টের ক্যাপশনে আবেগঘন কণ্ঠে বিজয় লেখেন, “আমরা ঘুম্মানপেটা যাচ্ছি| এটি একটি ছোট গ্রাম, যেখানে আমার বাবার জন্ম হয়েছিল| গত ফেব্রুয়ারিতে রাশমিকা এবং আমি ঘোষণা করেছিলাম যে, আমরা একটি ছোট ¯^প্ন পূরণ করতে যাচ্ছি| আমরা নবম এবং দশম শ্রেণীর কঠোর পরিশ্রমী শিক্ষার্থীদের পুরস্কৃত করব| এখানে সেই ১৮০ জন শিক্ষার্থীর তালিকা দেওয়া হলো, যারা তাদের বাবা-মাকে গর্বিত করেছে|” গ্রামের এক অনুষ্ঠানে শিশুদের পরিবারের উদ্দেশে বিজয় আরও বলেন, “আমরা হয়তো একটি ছোট বৃত্তি দিতে যাচ্ছি, কিন্তু এটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ| আমি আপনাদের জীবনের অংশ হতে চাই| নিজেদের গ্রাম থেকে শুরু করে ধীরে ধীরে এই আন্দোলনকে আমি আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই| এটাই আমার ¯^প্ন| আমি মূলত শিক্ষার্থীদের শৃঙ্খলাকে উদযাপন করতে এবং এর ওপর মনোযোগ দিতে চাই|” অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন রাশমিকা মান্দানাও| নিজেকে নতুন পরিচয়ে হাজির করে তিনি বলেন, “আমি আমার কথা রাখব| আজ আমরা ‘দ্য দেবেরাকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে একটি ইতিবাচক সূচনা করছি| আমরা আমার শ^শুরমশাইয়ের গ্রাম থেকেই এই যাত্রা শুরু করার সিদ্ধান্ত নিয়েছি| আজ আমি আপনাদের সামনে রাশমিকা মান্দানা দেবেরাকোন্ডা হিসেবে দাঁড়িয়েছি| আমি সত্যিই ভীষণ উচ্ছ্বসিত|” প্রসঙ্গত, এই জুটিকে রূপালি পর্দায়ও খুব শিগগিরিই একসঙ্গে দেখা যাবে| ‘রানাবলি’ নামের একটি নতুন চলচ্চিত্রে জুটি বাঁধবেন তারা| এর আগে ২০১৮ সালে ‘গীতা গোবিন্দম’ এবং ২০১৯ সালে ‘ডিয়ার কমরেড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করে দর্শকহৃদয় জয় করেছিলেন বিজয়-রাশমিকা|
শিরোনাম
আবারো বাড়তে পারে স্মার্টফোনের দাম
চিপ সংকটে উৎপাদন কমছে অ্যাপলের ম্যাকবুক এয়ারের
নতুন রেকর্ড স্পর্স করলো ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
কালো পোশাকে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
দীর্ঘ পাঁচ বছর পর ফিরছেন আগুন
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন
সর্বশেষ খবর
আবারো বাড়তে পারে স্মার্টফোনের দাম
Aug 09, 2026
চিপ সংকটে উৎপাদন কমছে অ্যাপলের ম্যাকবুক এয়ারের
Aug 09, 2026
কালো পোশাকে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
Aug 09, 2026
দীর্ঘ পাঁচ বছর পর ফিরছেন আগুন
Aug 09, 2026