শুক্রবার ২৩ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ || ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
এল নিনোর প্রভাবে পেরুতে দাবানলে ১২ জনের মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বারোপ স্বাস্থ্য সচিবের চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত চাঁপাইনবাবগঞ্জে ২৫ দুস্থের মধ্যে আড়াই লাখ টাকার চেক বিতরণ শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন পুলিশ সুপারের চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৪১ জন ডেঙ্গু আক্রান্ত : ছাড়পত্র ২৬ জনকে, ভর্তি রোগী ১২৮ জন সোনামসজিদ ইমিগ্রেশন : ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধি ও সহিংসতা হ্রাস পেয়েছে : যুক্তরাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিবেদন অবৈধ মোবাইল ফোনে রাজস্ব ফাঁকি ঠেকাতে চালু হচ্ছে এনইআইআর আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : ভোলায় সাংবাদিকদের স্পিকার
Printed on: October 23, 2026
June 15, 2026
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত আহত ২

Published: June 15, 2026 at 11:50 AM
পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশু নিহত আহত ২

পাকিস্তানের পূর্বাঞ্চলে পুলিশের গুলিতে এক অস্ট্রেলীয় শিশু নিহত হয়েছে| একই ঘটনায় শিশুটির পরিবারের আরও দুই সদস্য আহত হয়েছেন| ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া| পাঞ্জাবের পুলিশ জানায়, গত বুধবার এক ডাকাতির ঘটনায় অভিযান চালাতে গিয়ে পুলিশ সদস্যরা সন্দেহভাজনদের সঙ্গে গোলাগুলিতে জড়িয়ে পড়ে| এ সময় একটি গাড়িতে থাকা এক পরিবারের সদস্যদের জিম্মি করে রাখা হয়েছিল| খবর বার্তা সংস্থা এএফপি’র| পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়লে দায়িত্বে থাকা কর্মকর্তা ভুলভাবে ধারণা করেন যে সন্দেহভাজনরা ভুক্তভোগীদের গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করছে এবং তিনি গুলি চালান|’ এই ভুল সিদ্ধান্তের কারণে ১০ বছর বয়সী হানিয়া নিহত হয় এবং তার বাবা ও ভাই আহত হন বলে জানানো হয়| পাঞ্জাব পুলিশ আরও জানায়, নিহত শিশুটির বাবার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে| পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারিক হেফাজতে পাঠানো হয়| অস্ট্রেলীয় গণমাধ্যম জানিয়েছে, পরিবারের সদস্যরা পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ শহর থেকে পাকিস্তানে আত্মীয়দের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন| তখনই এই ঘটনা ঘটে| অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আন্থনি আলবানিজ বলেন, সরকার এই ঘটনার পূর্ণ ¯^চ্ছতা ও সুষ্ঠু তদন্ত আশা করে| তিনি জানান, ‘শুধু একটি শিশুই প্রাণ হারায়নি, পরিবারের আরও সদস্যও গুরুতর আহত হয়েছেন— এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা|’ অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা নিহত অস্ট্রেলীয় নাগরিকের পরিবার ও আহতদের সহায়তা দিচ্ছে| পাঞ্জাব পুলিশ বলেছে, ঘটনাটি নিয়ে ‘সম্পূর্ণ নিরপেক্ষ ও বিস্তারিত তদন্ত’ চলছে| এক বিবৃতিতে তারা দুঃখ প্রকাশ করে জানায়, উচ্চ ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দায়িত্ব পালন করলেও, কোনোভাবেই নিয়মবহির্ভূত আচরণের যৌক্তিকতা নেই|