রবিবার ০৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ || ২৫শে শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ || ২৪ সফর ১৪৪৮ হিজরি
LIVE
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন চাঁপাইনবাবগঞ্জে শ্বাসকষ্ট নিয়ে আরো ৩ শিশু হাসপাতালে চাঁপাইনবাবগঞ্জে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ৫৫ রোগী চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহভাজন ১ জন শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে একদিনে আরো ৬ জনের ডেঙ্গু শনাক্ত চাঁপাইনবাবগঞ্জে পদ্মা, মহানন্দা ও পুনভর্বার নদীর পানি বৃদ্ধি অব্যাহত
Printed on: August 09, 2026
April 20, 2026
চাঁপাইনবাবগঞ্জ সদর
চাঁপাইনবাবগঞ্জ সদর

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেবুলাইজার ও ফ্যান দিল ওয়েল ফেয়ার ক্লাব

Published: April 20, 2026 at 06:59 PM
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেবুলাইজার ও ফ্যান দিল ওয়েল ফেয়ার ক্লাব

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেবুলাইজার ও ফ্যান দিল ওয়েল ফেয়ার ক্লাব


চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে হাম রোগীর ওয়ার্ডে ব্যবহারের জন্য ফ্যান ও নেবুলাইজার দিয়েছে নারীদের নিয়ে গঠিত স্বেচ্ছাসেবকমূলক সংগঠন ওয়েল ফেয়ার ক্লাব।

সোমবার সকালে জেলা হাসপাতালটির তত্ত্বাবধায়ক ডা. মুহা. মশিউর রহমানের হাতে এসব উপহার তুলে দেন ওয়েল ফেয়ার ক্লাবের সভাপতি সেলিনা বিশ্বাস। 

এসময় হাসপাতালের আরএমও ডা. আবদুস সামাদ, শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান, ওয়েল ফেয়ার ক্লাবের সদস্য ডা. সুফিয়ান আরা, নাদিরা আখতার রিভা, নাহিদা আখতার লিপা, সাবিনা ইয়াসমিন, সামিমাসহ অন্যরা।

উল্লেখ্য, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ক্যান্সার ও কিডনি রোগী এবং মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণসহ সেবামূলক কাজ করে আসছে ওয়েল ফেয়ার ক্লাব।