বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার পাশাপাশি বিনোদন জগতেও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি| সদ্য বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের কানাডা পর্বে নিজের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ঝড় তুলেছেন তিনি| পাশাপাশি ব্যক্তিগতভাবে মরক্কোর ডাই হার্ড ফ্যান নোরা ফাতেহি; যার নেপথ্যে রয়েছে তার চর্চিত প্রেমিক, মরক্কো ফুটবল দলের অধিনায়ক আশরাফ হাকিমি| কানাডায় বেড়ে ওঠা নোরার মরক্কোকে আলাদা করে সমর্থনের পেছনে হাকিমির নামই উঠে এসেছে বারবার| এছাড়া সাম্প্রতিক নানা ঘটনা বিভিন্ন জল্পনা উস্কে দেয়| যেমন, ২০২৫ সালের আফকন টুর্নামেন্টেও মরক্কোর একটি ম্যাচে উপস্থিত ছিলেন নোরা| তখন থেকেই গুঞ্জন ছড়ায় যে, নিজের নতুন প্রেমিককে সমর্থন করতেই স্টেডিয়ামে হাজির হয়েছিলেন তিনি, যিনি বিশ্বের অন্যতম সেরা একজন ফুটবলার| এরপর আশরাফ হাকিমি যখন নোরার একটি ইনস্টাগ্রাম পোস্টে লাইক দেন, তখন সেই জল্পনা আরও জোরালো হয়| তবে অনেক সূত্র আবার বলেছে, নোরার নাকি মরক্কোর সঙ্গে শেকড়ের টানও রয়েছে| বলা হয়, হাকিমি এবং নোরা উভয়েরই শেকড় মরক্কোয়, যা তাদের এই গুঞ্জনকে ভক্তদের কাছে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে| এদিকে, আশরাফ হাকিমির সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি নোরা ফাতেহি| তবে সব মিলিয়ে নোরার এই ¯^ভাবসুলভ প্রতিক্রিয়া হাকিমির সঙ্গে তার সম্পর্কের গুঞ্জনকে ভক্তদের মাঝে আরও রহস্যময় করে তুলেছে|
শিরোনাম
আবারো বাড়তে পারে স্মার্টফোনের দাম
চিপ সংকটে উৎপাদন কমছে অ্যাপলের ম্যাকবুক এয়ারের
নতুন রেকর্ড স্পর্স করলো ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
কালো পোশাকে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
দীর্ঘ পাঁচ বছর পর ফিরছেন আগুন
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন
সর্বশেষ খবর
আবারো বাড়তে পারে স্মার্টফোনের দাম
Aug 09, 2026
চিপ সংকটে উৎপাদন কমছে অ্যাপলের ম্যাকবুক এয়ারের
Aug 09, 2026
কালো পোশাকে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
Aug 09, 2026
দীর্ঘ পাঁচ বছর পর ফিরছেন আগুন
Aug 09, 2026