অভিনয়ে অনেক দিন ধরেই অনিয়মিত সাদিয়া জাহান প্রভা| তবু দর্শকমনে তাকে ঘিরে আগ্রহের কমতি নেই| সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় অভিনেত্রী| নিজের ব্যক্তিজীবনের নানা মুহূর্ত শেয়ার করেন| সেগুলো নিয়ে মেতে থাকে অনুসারীরা| কিছুদিন ধরে প্রভার সোশ্যাল অ্যাকাউন্টের পোস্টগুলো দেখে অনেকেই বলাবলি করছে, প্রেমে পড়েছেন অভিনেত্রী| প্রেমিকের সঙ্গেই নাকি ঘুরে বেড়াচ্ছেন দেশ-বিদেশে| যদিও প্রভা বিষয়টি নিয়ে এখনো কিছু বলেননি| তবে তার ইঙ্গিতপূর্ণ পোস্টগুলো নিয়ে চর্চা বেড়েই চলেছে| ক’দিন আগে একটি ছবি পোস্ট করেন প্রভা| সেখানে তার হাতে রয়েছে লাল রঙের একটি বেলুন| আর বেলুনে লেখা ‘আই লাভ ইউ’| সে ছবি নিয়ে বেশ কানাঘুষা চলছিল| এর মধ্যেই সম্পর্কের গুঞ্জন আবারও উসকে দিলেন অভিনেত্রী| এবার আরও স্পষ্ট ইঙ্গিত| যেন আগের পোস্টের বিপরীতে তার জবাব| ফেসবুকে একটি ছবি পোস্ট করেন তিনি| তাতে দেখা গেল, সাদা জামায় কোনো রেস্তোরাঁয় বসে আছেন প্রভা| একটি হাত টেবিলে রেখে অন্য হাত বাড়িয়ে রেখেছেন ক্যামেরার দিকে| আর সে হাতের সঙ্গে আরেকটি হাত; ঘড়ি পরিহিত ওই হাত কোনো পুরুষের বলেই মনে করছেন নেটিজেনরা| ছবির ক্যাপশনে গুঞ্জনের আগুনে ঢি ঢাললেন অভিনেত্রী| লিখেছেন, ‘আই লাভ ইউ টু’| ওই পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই প্রতিক্রিয়া ও মন্তব্যের ঝড় ওঠে| অগত্যা পোস্টটি মুছে দেন প্রভা| প্রেমের গুঞ্জনটাকে একটু আড়াল করতেই হয়তো তার এ চেষ্টা| যদিও কেউ কেউ মুহূর্তের মধ্যেই তার ওই পোস্টের স্ক্রিনশট নিয়ে রেখেছেন| উল্লেখ্য, মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন প্রভা| পরে নাটকে জনপ্রিয়তা পান| অভিনয় করেছেন চলচ্চিত্রেও| তবে কাজের বাইরে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় ছিলেন তিনি| ২০১০ সালে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন| কিছুদিন পরই সম্পর্ক ভেঙে যায়| এরপর ২০১৪ সালে মাহমুদ শান্ত নামে এক কর্পোরেট ব্যক্তিকে বিয়ে করেন| সেটাও ভেঙে গিয়েছিল| অতঃপর দীর্ঘদিন একাই ছিলেন অভিনেত্রী| সে একাকীত্বের অবসান ঘটিয়ে এবার হয়তো যৌথ-জীবনের কথা ভাবছেন তিনি| এখন তাই অভিনেত্রীর কাছ থেকে আনুষ্ঠানিক বার্তার অপেক্ষায় তার ভক্তরা|
শিরোনাম
আবারো বাড়তে পারে স্মার্টফোনের দাম
চিপ সংকটে উৎপাদন কমছে অ্যাপলের ম্যাকবুক এয়ারের
নতুন রেকর্ড স্পর্স করলো ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
কালো পোশাকে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
দীর্ঘ পাঁচ বছর পর ফিরছেন আগুন
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন
সর্বশেষ খবর
আবারো বাড়তে পারে স্মার্টফোনের দাম
Aug 09, 2026
চিপ সংকটে উৎপাদন কমছে অ্যাপলের ম্যাকবুক এয়ারের
Aug 09, 2026
কালো পোশাকে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
Aug 09, 2026
দীর্ঘ পাঁচ বছর পর ফিরছেন আগুন
Aug 09, 2026