ফুটবল বিশ্বকাপ আর শাকিরা- এই দুই নাম যেন সময়ের সঙ্গে আরও বেশি জড়িয়ে গেছে| ২০০৬ সালে বার্লিনে ‘হিপস ডোন্ট লাই’, ২০১০ সালে ‘ওয়াকা ওয়াকা’, ২০১৪ সালে ‘লা লা লা’ আর ২০২৬ সালে ‘দাই দাই’; দুই দশক ধরে বিশ^কাপের মঞ্চে উপস্থিত থেকেও যেন বয়সকে থামিয়ে রেখেছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা| সম্প্রতি সামাজিক মাধ্যমে শাকিরার ২০০৬, ২০১০, ২০১৪ ও ২০২৬ সালের বিশ^কাপ পারফরম্যান্সের ছবি পাশাপাশি জুড়ে পোস্ট করেছেন অনেক নেটিজেন| তাদের আলোচনার মূল বিষয় একটাই, ২০ বছর পেরিয়ে গেলেও শাকিরার চেহারা, ফিটনেস ও মঞ্চ কাঁপানো উপস্থিতি যেন একই রকম রয়ে গেছে| এক নেটিজেন লিখেছেন, ‘শাকিরা আর বিশ্বকাপ, যেন এক অবিচ্ছেদ্য সম্পর্ক| ৪৯ বছর বয়সেও তিনি যেভাবে স্টেজ মাতাচ্ছেন, তা সত্যিই অবিশ্বাস্য|’ আরেকজনের মন্তব্য, ‘২০০৬ থেকে ২০২৬-দুই দশকের সুরের জাদু| বয়স যেন তার কাছে শুধুই একটি সংখ্যা|’ নেটিজেনদের এই বিস্ময়ের পেছনে রয়েছে একটি স্বাভাবিক প্রশ্ন| বয়স পঞ্চাশেও কীভাবে এতটা ফিট, প্রাণবন্ত থাকেন শাকিরা? ফিটনেস বিশেষজ্ঞ ও শাকিরার দীর্ঘদিনের কোরিওগ্রাফার অ্যানা কাইসার সেই রহস্য তুলে ধরেন| অ্যানা কাইসার জানান, শাকিরার প্রতিদিনের খাবারের তালিকায় থাকে পুষ্টিগুণসম্পন্ন খাবার| সাধারণত দিনের শুরুতে তিনি খান অমলেট ও সবুজ শাকসবজি| দুপুরে প্রোটিনসমৃদ্ধ সালাদ এবং রাতে সেদ্ধ সবজি ও হালকা, সহজপাচ্য প্রোটিন গ্রহণ করেন| শুধু মূল খাবারই নয়, দিনের মাঝখানে ক্ষুধা লাগলেও তিনি জাঙ্ক ফুডের দিকে ঝোঁকেন না| ফল, গরম স্যুপ, সবজি, প্রোটিন স্মুদি বা প্রোটিন শেকই থাকে তার পছন্দের তালিকায়| তবে অনেক বিশ্লেষক মনে করেন, শুধু খাদ্যাভাসই নয় পাশাপাশি নিয়মিত শরীরচর্চাও শাকিরার ফিটনেসের বড় ভিত্তি| হাই-ইনটেনসিটি ইন্টারভাল ট্রেনিং (ঐওওঞ), ড্যান্স-কার্ডিও এবং তার বিখ্যাত বেলি ড্যান্স দীর্ঘদিন ধরেই তার রুটিনের অংশ| বেলি ড্যান্স কোর মাসলকে শক্তিশালী করে, শরীরের ভারসাম্য বাড়ায় এবং দীর্ঘ সময় পারফর্ম করার জন্য প্রয়োজনীয় স্ট্যামিনা ˆতরি করে| সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিগুলো দেখে অনেকেই বলছেন, ২০০৬ সালের শাকিরা আর ২০২৬ সালের শাকিরার মধ্যে পার্থক্য খুঁজে পাওয়া কঠিন| আর সেই ‘এভারগ্রিন’ উপস্থিতির রহস্য লুকিয়ে আছে তার দীর্ঘদিনের শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনেই|
শিরোনাম
আবারো বাড়তে পারে স্মার্টফোনের দাম
চিপ সংকটে উৎপাদন কমছে অ্যাপলের ম্যাকবুক এয়ারের
নতুন রেকর্ড স্পর্স করলো ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
কালো পোশাকে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
দীর্ঘ পাঁচ বছর পর ফিরছেন আগুন
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন
সর্বশেষ খবর
আবারো বাড়তে পারে স্মার্টফোনের দাম
Aug 09, 2026
চিপ সংকটে উৎপাদন কমছে অ্যাপলের ম্যাকবুক এয়ারের
Aug 09, 2026
কালো পোশাকে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
Aug 09, 2026
দীর্ঘ পাঁচ বছর পর ফিরছেন আগুন
Aug 09, 2026