ছোটপর্দা ও বিজ্ঞাপন জগতের তুমুল জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীব এবার পা রাখছেন রূপালি পর্দায়| দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য প্রশংসিত বিজ্ঞাপন ও নাটক উপহার দিলেও এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন তিনি| সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এই আজন্ম ¯^প্নের কথা শেয়ার করে এক আবেগঘন পোস্ট দিয়েছেন এই নির্মাতা| বিজ্ঞাপন নির্মাণের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে আদনান আল রাজীব লেখেন, ‘অ্যাডভার্টাইজিং ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটা প্রেমের গল্প বানিয়েছিলাম “কাছে আসার গল্প”| সেই সময়ের হিসেবে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় হিট| সেখান থেকেই মনের ভেতর একটা ¯^প্ন জন্মেছিল, কোনো একদিন একটা প্রেমের সিনেমা বানাবো|’ দীর্ঘ ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই আর অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ‘¯^প্নেরও বয়স বাড়ে| দেখতে দেখতে অনেক বছর কেটে গেল| এর মধ্যে অনেক গল্প বলেছি| অনেক চরিত্র এসেছে, আবার চলে গেছে| কিন্তু নিজের মতো করে একটা প্রেমের গল্প খুঁজে ফিরেছি সবসময়| এমন একটা গল্প, যেটা সত্যি আমার|’ সিনেমাটির গল্প ˆতরি করার পেছনে তার দীর্ঘ প্রতীক্ষা ও ভালোবাসার গভীরতার কথা উল্লেখ করে এই নির্মাতা আরও বলেন, ‘গল্পগুলো অনেকটা ভালোবাসার মানুষের মতো| কেউ কেউ হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে| কেউ আসে না| দূরে বসে থাকে| ডাকলেও আসে না| আমার গল্পটাও তেমন ছিল| চুপচাপ বসে ছিল| আমিও চুপচাপ তার পাশে বসে ছিলাম| লিখেছি| কেটেছি| আবার লিখেছি|’ সেই কাঙ্ক্ষিত গল্পটি অবশেষে পূর্ণতা পেয়েছে জানিয়ে উচ্ছ্বসিত আদনান রাজীব পোস্টের শেষে লিখেছেন, ‘কখনো মনে হয়েছে পেয়ে গেছি| পরে বুঝেছি পাইনি| হঠাৎ একদিন খেয়াল করলাম, গল্পটা আর দূরে বসে নেই| ধীরে ধীরে আমার পাশে এসে বসেছে| গল্পটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি| আমার জীবনের প্রথম সিনেমা বানাতে যাচ্ছি| দেখা হবে সিনেমা হলে|’ তবে সিনেমার নাম, অভিনয়শিল্পী কিংবা শুটিং কবে থেকে শুরু হবে সে বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাননি তিনি| নির্মাতার এই ঘোষণার পর থেকেই বিনোদন অঙ্গনের সহকর্মী এবং ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি| প্রসঙ্গত, গত বছর বিখ্যাত কান উৎসবে ইতিহাস গড়েছিল আদনান আল রাজীবের ‘আলী’| প্রথম বাংলাদেশি ¯^ল্পদৈর্ঘ্য ছবি হিসেবে উৎসবে ¯^র্ণপামের লড়াইয়ে সামিল হয়েছিল, জিতে নিয়েছিল স্পেশাল মেনশন| এরপর আরও একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে ছবিটি, জিতেছে পুরস্কারও|
শিরোনাম
আবারো বাড়তে পারে স্মার্টফোনের দাম
চিপ সংকটে উৎপাদন কমছে অ্যাপলের ম্যাকবুক এয়ারের
নতুন রেকর্ড স্পর্স করলো ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
কালো পোশাকে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
দীর্ঘ পাঁচ বছর পর ফিরছেন আগুন
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন
Printed on: August 09, 2026
June 12, 2026
বিনোদন
এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন আদনান আল রাজীব
সর্বশেষ খবর
আবারো বাড়তে পারে স্মার্টফোনের দাম
Aug 09, 2026
চিপ সংকটে উৎপাদন কমছে অ্যাপলের ম্যাকবুক এয়ারের
Aug 09, 2026
কালো পোশাকে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
Aug 09, 2026
দীর্ঘ পাঁচ বছর পর ফিরছেন আগুন
Aug 09, 2026