যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন ছবি ‘আলফা’। এর প্রধান চরিত্রে আছেন আলিয়া ভাট। এ খবর পুরনো। নতুন খবর হলো, গত বুধবার প্রকাশিত হয়েছে ছবিটির টিজার। আর প্রথম ঝলকে অ্যাকশন-গার্ল হিসেবে চমকে দিয়েছেন অভিনেত্রী। তবে প্রশংসার সঙ্গে উঠেছে নকলের অভিযোগও। অনেকে বলছেন, ‘আলফা’ নির্মিত হয়েছে ১৯৯০ সালের ফরাসি থ্রিলার ছবি ‘লা ফেমে নিকিতা’ অবলম্বনে। টিজারে অধিকাংশ দৃশ্যের সঙ্গে ওই ছবির হুবহু মিল খুঁজে পাওয়া গেছে। শুরুতে দেখা যায়, তরুণী আলিয়া ভাটের সঙ্গে একসঙ্গে খাবার খাচ্ছেন তার বাবা ববি দেওল। আলিয়ার ১৮তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে তাকে একটি কার্ড দেন তিনি; যেখানে একটি কক্ষের নম্বর লেখা থাকে। ববি তাকে বলেন, এত বছর ধরে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এবার সেটা কাজে লাগানোর সময় এসেছে। অতঃপর আলিয়ার ধুন্দুমার অ্যাকশনের কিছু দৃশ্য দেখানো হয় টিজারে। এরকম দৃশ্য ‘লা ফেমে নিকিতা’ ছবিতেও রয়েছে। অনেকে ইনস্টাগ্রাম ও এক্স-এ দুই ছবির সামঞ্জস্যপূর্ণ দৃশ্যগুলো নিয়ে সমালোচনা করছেন। এখানেই শেষ নয়, ‘আলফা’র টিজারের একটি সংলাপ ২০১৪ সালের আমেরিকান ছবি ‘আমেরিকান ¯œাইপার’-এর সঙ্গে হুবহু মিলে গেছে। এগুলো কাকতালীয় নাকি অনুপ্রেরণা, তা নিয়ে এখনো ‘আলফা’ টিম কোনো প্রতিক্রিয়া জানায়নি। ‘আলফা’য় আলিয়া ও ববির সঙ্গে আরো থাকছেন শর্বরী ওয়াগ, অনিল কাপুর প্রমুখ। ৩ জুলাই ছবিটি মুক্তি পাবে প্রেক্ষাগৃহে।
শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
কুটির ও মাইক্রো উদ্যোক্তা খাতে ২,৫০০ কোটি টাকা বিতরণ পিকেএসএফ’র
পরিবেশ অধিদপ্তরের অভিযানে গোবরাতলায় তিন ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
ভ্যালেন্সিয়ার সাথে দাপুটে জয় পেল রিয়াল
ইনজুরিতে অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন জশ টাং
রিয়াদে সৌদি তেল কোম্পানির ভবনে হামলা
মাইন বিস্ফোরণে হরমুজে ২টি তেলবাহী ট্যাংকারে আগুন
বিবিএসকে স্বচ্ছ প্রতিষ্ঠানে রূপান্তর করতে চায় সরকার : অর্থমন্ত্রী
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে দারিদ্র্যের হার ৩৪.৭ শতাংশ
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরো ৩৩ জন
Nov 08, 2026
চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমবায় দিবস উদযাপন
Nov 08, 2026