গুঞ্জনটা ক’দিন ধরেই ভাসছিল। এবার তা সত্যি হয়ে ধরা দিলো। ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল্লিক। গতকাল বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইমেইল মারফত পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। কিছুদিন আগে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। এর ফলে দলটির সমর্থিত প্রার্থীরাও আছেন বিপাকে। রাজ্যসভায় দলটির ১৩ জন সদস্য থেকে এখন বাকি আছে ৯ জন। সপ্তাহ খানেকের মধ্যে আরো কয়েকজন পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছে। রাজনীতি থেকে দূরেই ছিলেন কোয়েল। ফলে ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় তার নাম দেখে অনেকে অবাক হয়েছিল। পরে এপ্রিলে দিল্লি গিয়ে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেন অভিনেত্রী। সে সময় কোয়েল বলেছিলেন, ‘অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা-এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না।’ তবে দলের পরাজয়ের পর পদত্যাগের ঘটনায় তার ‘মহৎ’ উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। অবশ্য পদত্যাগ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি এই অভিনেত্রী।
শিরোনাম
আবারো বাড়তে পারে স্মার্টফোনের দাম
চিপ সংকটে উৎপাদন কমছে অ্যাপলের ম্যাকবুক এয়ারের
নতুন রেকর্ড স্পর্স করলো ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
কালো পোশাকে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
দীর্ঘ পাঁচ বছর পর ফিরছেন আগুন
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন
Printed on: August 09, 2026
June 11, 2026
বিনোদন
ভারতের রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন কোয়েল মল্লিক
সর্বশেষ খবর
আবারো বাড়তে পারে স্মার্টফোনের দাম
Aug 09, 2026
চিপ সংকটে উৎপাদন কমছে অ্যাপলের ম্যাকবুক এয়ারের
Aug 09, 2026
কালো পোশাকে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
Aug 09, 2026
দীর্ঘ পাঁচ বছর পর ফিরছেন আগুন
Aug 09, 2026