ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমনের দ্বিতীয় ছবি ‘রইদ’। মুক্তির পর থেকে দারুণ সাড়া পাচ্ছে ছবিটি। সমালোচকদের প্রশংসা যেমন মিলছে, তেমনি বাণিজ্যেও দারুণ করছে এটি। এবার এলো আরেকটি সুখবর। যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাবে ‘রইদ’; তাও আবার প্রায় ৫০টি শহরে। খবরটি জানিয়েছেন বায়স্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ। তার প্রতিষ্ঠান এ পর্যন্ত ৫৪টি বাংলা ছবি উত্তর আমেরিকায় পরিবেশন করেছে। এবার ৫৫তম ছবি হিসেবে ‘রইদ’ দেখাবে তারা। এ মাসের শেষ সপ্তাহেই মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা। রাজ হামিদ বলেন, “গত কয়েক বছরে প্রবাসে বাংলা চলচ্চিত্রের একটি শক্তিশালী দর্শকগোষ্ঠী তৈরি হয়েছে। সেজন্য ‘রইদ’কে আমাদের ৫৫তম পরিবেশনা হিসেবে বিশ^মঞ্চে তুলে ধরা হচ্ছে। সেই সঙ্গে ছবিটিকে অস্কার কোয়ালিফাইং রাউন্ডে জমা দেওয়ার জন্যও প্রয়োজনীয় সব শর্ত পূরণের চেষ্টা চলছে।” পৌরাণিক গল্পের সঙ্গে এই সময়ের সমন্বয়ে একটি রূপক গল্পে ‘রইদ’ বানিয়েছেন সুমন। ছবির প্রধান দুটি চরিত্রে আছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। আরো আছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদ প্রমুখ। প্রযোজনায় বঙ্গ ও ফেসকার্ড। বর্তমানে দেশের চারটি মাল্টিপ্লেক্সে চলছে ছবিটি।
শিরোনাম
আবারো বাড়তে পারে স্মার্টফোনের দাম
চিপ সংকটে উৎপাদন কমছে অ্যাপলের ম্যাকবুক এয়ারের
নতুন রেকর্ড স্পর্স করলো ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
কালো পোশাকে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
দীর্ঘ পাঁচ বছর পর ফিরছেন আগুন
চাঁপাইনবাবগঞ্জে জেলা হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক নেই, বন্ধ তিন বিভাগের সেবা
নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সারের জন্য ভোর থেকেই কৃষকের লাইন
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর
শিবগঞ্জ বিজিবি’র অভিযানে জব্দ নেশাজাতীয় সিরাপ, গ্রেপ্তার একজন
Printed on: August 09, 2026
June 10, 2026
বিনোদন
এবার যুক্তরাষ্ট্র ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘রইদ’
সর্বশেষ খবর
আবারো বাড়তে পারে স্মার্টফোনের দাম
Aug 09, 2026
চিপ সংকটে উৎপাদন কমছে অ্যাপলের ম্যাকবুক এয়ারের
Aug 09, 2026
কালো পোশাকে নজর কাড়লেন নুসরাত ফারিয়া
Aug 09, 2026
দীর্ঘ পাঁচ বছর পর ফিরছেন আগুন
Aug 09, 2026