শোবিজ দুনিয়ায় এক অলিখিত নিয়ম, বয়স বাড়লেই যেন নায়িকাদের ফুরিয়ে যায় চাকচিক্য। চমৎকার অভিনয় দক্ষতা থাকা সত্ত্বেও কেবল ‘বয়স’ নামক এক অদৃশ্য দেয়ালের অজুহাতে কতশত প্রথম সারির অভিনেত্রীকে শুনতে হয়েছে ‘আর কত দিন?’-এর মতো বাঁকা কথা। চোখের সামনে হাতছাড়া হয়ে গেছে একের পর এক দুর্দান্ত চরিত্র। এবার বলিউডের সেই চেনা বৈষম্য আর পর্দার পেছনের চাপা মানসিক যন্ত্রণা নিয়ে খোলামেলা কথা বলেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, হরুখ খান, সালমান খান, আমির খান কিংবা অক্ষয় কুমাররা যুগের ইন্ডাস্ট্রিতে দাপিয়ে বেড়াচ্ছেন। এখনো শুধু তাদের নামেই প্রেক্ষাগৃহে দর্শক যায়, ছবি সুপারহিট হয়। অথচ নায়িকাদের বেলায় চিত্রটা একদম উল্টো। সেখানে সুযোগের আকাশটা বড্ড ছোট। এবার এই বৈষম্য নিয়েই নিজের ক্ষোভ উগরে দিলেন তাপসী। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর লড়াইয়ের কথা অকপটে স্বীকার করেন এই অভিনেত্রী। তাপসী জানান, যখন তিনি বলিউডে পা রাখেন, তখন তার বয়স ছিল ২০-র কোঠায়। কিন্তু ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রমাণ করতে এবং গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পেতে পেতে কেটে গেছে দীর্ঘ তিন থেকে চার বছর। স্মৃতিচারণ করে তাপসী বলেন, ‘শুরুর দিকে আমাকে এতটাই সংগ্রাম করতে হয়েছে যে, যত দিনে ইন্ডাস্ট্রিতে নিজের পায়ের তলার মাটি একটু শক্ত করতে পেরেছি, তত দিনে আমার বয়স ৩০ পার হয়ে গেছে। এরপর যখন কোনো চরিত্রের জন্য যেতাম, কেউ কেউ বলতেন-এই চরিত্রের জন্য আরও কম বয়সী মেয়ে দরকার। কিন্তু এমনটা তো পুরুষ অভিনেতাদের ক্ষেত্রে কখনো হতে দেখি না।’ ক্যারিয়ারের একটা লম্বা সময় জুড়ে এই বৈষম্য ও অবহেলা তাকে প্রচ- মানসিক যন্ত্রণা দিয়েছে বলেও জানান তাপসী। তবে অতীতের সেই ক্ষত কাটিয়ে এখন অনেকটাই পরিপক্ব তিনি।
শিরোনাম
দেবীনগরে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস
শিবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প : ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির আয়োজন
নবাব খালের পুনর্খনন ৭৫ ভাগ সম্পন্ন : পরিদর্শন করলেন জেলা প্রশাসক
নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা
সীমান্তে নিরাপত্তা জোরদারে ১১ জেলায় সহায়ক ভূমিকায় আনসার-ভিডিপি
পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে হাম ও উপসর্গে আরো ৮ জনের মৃত্যু
২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ : শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
দেবীনগরে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু
Jun 08, 2026
গোমস্তাপুরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস
Jun 08, 2026
নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
Jun 08, 2026