সময়ের চাকা যেন এক বড় প্রতিপক্ষ, আর সেই প্রতিপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে জীবনের গল্প বলতে আসছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকির পর্দায় এবার দেখা যাবে তাকে। ওটিটি জায়ান্ট চরকি নিয়ে আসছে নতুন অরিজিনাল ফিল্ম ‘লাইফলাইন’। ছবিটি পরিচালনা করেছেন নির্মাতা কাজী আসাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্মটি। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন ছবির একটি প্রমোশনাল পোস্টার শেয়ার করেছে চরকি। পোস্টারটির ক্যাপশনে রহস্যের ইঙ্গিত দিয়ে লেখা হয়েছে, ‘লাইফের এই জার্নিতে সময় যখন এক বিশাল প্রতিপক্ষ। কাজী আসাদ পরিচালিত চরকি অরিজিনাল ফিল্ম 'লাইফলাইন' আসছে শিগগিরিই।’ পোস্টটি শেয়ার করার পর থেকেই চলচ্চিত্র অঙ্গন ও দর্শকদের মাঝে বেশ কৌতুহলের সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিদ্যা সিনহা মিমকে নতুন রূপে দেখার জন্য মুখিয়ে আছেন তার ভক্তরা। জীবনের জার্নি ও সময়ের এই জটিল সমীকরণ পর্দায় কীভাবে ফুটিয়ে তুলেছেন নির্মাতা কাজী আসাদ, তা দেখতে এখন অপেক্ষা কেবল মুক্তির। তবে বিদ্যা সিনহা মিম ছাড়া এই চলচ্চিত্রে আর কারা অভিনয় করেছেন এবং ছবিটির মূল গল্প ঠিক কী নিয়ে সে বিষয়ে এখনো বিস্তারিত প্রকাশ করেনি নির্মাতা কিংবা প্রযোজনা প্রতিষ্ঠান। প্রসঙ্গত, এবারের ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সাইফ চন্দন পরিচালিত সিনেমা ‘মালিক’। এই সিনেমাটিতেও একটি অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। ‘মালিক’-এর রেশ কাটতে না কাটতেই এবার ওটিটির পর্দায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেত্রী।
শিরোনাম
দেবীনগরে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু
গোমস্তাপুরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস
শিবগঞ্জে সপ্তাহব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প : ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির আয়োজন
নবাব খালের পুনর্খনন ৭৫ ভাগ সম্পন্ন : পরিদর্শন করলেন জেলা প্রশাসক
নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা
সীমান্তে নিরাপত্তা জোরদারে ১১ জেলায় সহায়ক ভূমিকায় আনসার-ভিডিপি
পুলিশ বাহিনীকে আরো জনবান্ধব করা হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী
দেশে হাম ও উপসর্গে আরো ৮ জনের মৃত্যু
২০ জুলাই এসএসসি পরীক্ষার ফল প্রকাশ : শিক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
দেবীনগরে সাপের কামড়ে এক শিশুর মৃত্যু
Jun 08, 2026
গোমস্তাপুরে কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস
Jun 08, 2026
নিয়ামতপুরে ৯০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২
Jun 08, 2026